ঐতিহাসিক জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে আগামী ৫ আগস্ট (বুধবার) রাজধানীর নয়াপল্টনে বিশাল সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট। ৫ আগস্টের এই সমাবেশ সফল করা, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা এবং ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণে বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিন্টো রোডস্থ বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে জোটের লিয়াজোঁ কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক প্রেক্ষাপট ও চলমান আন্দোলনের বিষয়ে বিশদ আলোচনা করা হয়। বৈঠকে আগামী ৫ আগস্টের নয়াপল্টনের সমাবেশকে মহাসমাবেশে রূপ দিতে প্রয়োজনীয় সাংগঠনিক প্রস্তুতি ও চূড়ান্ত করণীয় নির্ধারণ করা হয়। লিয়াজোঁ কমিটির নেতৃবৃন্দ জানান, জোটের ভবিষ্যৎ আন্দোলন ও চূড়ান্ত কর্মসূচি আগামী ৩ আগস্ট ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের সভায় আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত করা হবে।
বৈঠক থেকে সম্প্রতি হবিগঞ্জে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা ২০২৬’ কর্মসূচিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ নেতৃবৃন্দের ওপর হামলার কঠোর সমালোচনা ও তীব্র নিন্দা জানানো হয়। জোটের নেতারা অভিযোগ করেন, উক্ত কর্মসূচিতে দুষ্কৃতকারীরা বর্বর হামলা চালিয়েছে। ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে চিহ্নিত করে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান তাঁরা।
লিয়াজোঁ কমিটির উক্ত বৈঠকে জোটভুক্ত বিভিন্ন দলের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদের মধ্যে উপস্থিত ছিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) ভারপ্রাপ্ত মহাসচিব মো. বিল্লাল হোসেন মিয়াজী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও মুখপাত্র প্রকৌশলী রাশেদ প্রধান এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান ও মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদার, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমীন ও নেতা মুরশিদ সিদ্দিকী, এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মাজেদ আতহারী এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল ইসলাম চান ও সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম।

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন