বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

জন্মগত মারাত্মক জটিল রোগে আক্রান্ত দুই বছর বয়সী শিশু আনিফা আক্তারের পাশে দাঁড়িয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। অর্থসংকটের কারণে দরিদ্র পরিবারের পক্ষে আনিফার চিকিৎসার বিশাল ব্যয় বহন করা অসম্ভব হয়ে পড়েছিল।

বিষয়টি সম্প্রতি গণমাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হলে তা সরাসরি প্রধানমন্ত্রী তারেক রহমানের দৃষ্টিগোচর হয়। এর পরপরই শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিতকরণ এবং অসহায় পরিবারটির সার্বিক খোঁজখবর নেওয়ার জন্য তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে তাৎক্ষণিক নির্দেশ প্রদান করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর নির্দেশনার পর তাঁর কার্যালয়ের চিকিৎসক ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মোহাম্মদ আমানুল্লাহ আমানের পরিকল্পনায় এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গতকাল সোমবার (২০ জুলাই ২০২৬) জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে যায়। সেখানে তারা শিশু আনিফা আক্তারের বর্তমান শারীরিক অবস্থা ও চিকিৎসা কার্যক্রম পর্যবেক্ষণে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে জরুরি বৈঠকে মিলিত হন।

পরবর্তীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের শিশু কার্ডিওলজি বিভাগের প্রধান ডা. জাহিদুল ইসলামের নেতৃত্বে গঠিত পাঁচ সদস্যের একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ড আনিফার সার্বিক শারীরিক পরিস্থিতি, সকল পরীক্ষার রিপোর্ট ও চিকিৎসাসংক্রান্ত নথি পর্যালোচনা করেন। পর্যবেক্ষণ শেষে বিশেষজ্ঞরা মত দেন যে, শিশুটির রোগটি অত্যন্ত জটিল ও সংকটাপন্ন (ক্রিটিক্যাল) পর্যায়ে রয়েছে।

মেডিকেল বোর্ড সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, খুব শীঘ্রই চীন থেকে একটি আন্তর্জাতিক বিশেষজ্ঞ মেডিকেল টিম বাংলাদেশে পৌঁছালে তাদের কাছে আনিফার জটিল এই কেসটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হবে। দেশীয় বিশেষজ্ঞ চিকিৎসক ও চীনা প্রতিনিধি দলের যৌথ পরামর্শের ভিত্তিতে শিশুটির পরবর্তী উন্নত চিকিৎসার চূড়ান্ত পরিকল্পনা তৈরি করা হবে। প্রয়োজনে উন্নত চিকিৎসাসেবা প্রদানের জন্য শিশু আনিফাকে বিদেশে পাঠাতে হলেও সরকার সেই ব্যবস্থা গ্রহণ করবে।

পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা চিকিৎসাধীন আনিফার স্বজনদের সঙ্গে কথা বলেন এবং তাদের আশ্বস্ত করে জানান যে, শিশুটির চিকিৎসায় যাবতীয় সব ধরনের সরকারি সহযোগিতা নিশ্চিত করা হবে। একই সাথে তাঁরা শিশুটির স্বজনদের কাছে প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিক সহমর্মিতা, ভালোবাসা ও শুভকামনার বার্তা পৌঁছে দেন।

বিএনপি তারেক রহমান প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা