বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

'স্কুল অব দ্য নেশন’ আয়োজিত প্রোগ্রামে নাহিদ ইসলাম

ঢাকা-১১ আসনের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে

ছবি: বিপ্লবী বার্তা

রাজধানীর রামপুরা'র অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ‘স্কুল অব দ্য নেশন’ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি'র (এনসিপি) আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

রবিবার (১৯শে জুলাই) বনশ্রীতে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ার রূপরেখা, ঢাকা-১১ আসনের উন্নয়ন পরিকল্পনা এবং ঐতিহাসিক জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করে বক্তব্য দেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, 'শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা নয় বরং নৈতিক শিক্ষা ও সঠিক মূল্যবোধ তৈরির মাধ্যমেই নতুন প্রজন্মকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। একই সাথে দেশের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার জন্য বিরোধীদল সংসদে কথা বলে যাবে।'

শিক্ষার মানদণ্ড বৈশ্বিক পর্যায়ে নিয়ে যাওয়ার তাগিদ দিয়ে নাহিদ ইসলাম বলেন, 'জুলাই পরবর্তী বাংলাদেশে আমরা যে নতুন স্বপ্ন দেখছি, সেখানে আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীরা আধুনিকতার সাথে তাল মিলিয়ে বিশ্বমঞ্চে নিজেদের মেলে ধরবে। আমাদের শিক্ষার মান এমন পর্যায়ে নিতে হবে যেন দেশের পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থীর মেধা ও যোগ্যতাকে বিশ্বের অন্য যেকোনো উন্নত দেশের শিক্ষার্থীর সাথে তুলনা করা যায়।'

দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বিরোধীদল ইতিমধ্যে জাতীয় সংসদে শিক্ষার বাজেট বৃদ্ধি নিয়ে জোরালো কথা বলেছেন। এর পাশাপাশি দেশে এখনো বিদ্যমান থাকা তীব্র কর্মসংস্থান সংকট নিরসনে বিরোধী দল হিসেবে সংসদে নিয়মিত সোচ্চার ভূমিকা পালন করে যাবেন বলেও জানান এনসিপির আহ্বায়ক।

নির্বাচনী এলাকা ঢাকা-১১ আসনের নানামুখী উন্নয়ন ও নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, ঢাকা-১১ আসনের অন্তর্গত ৯টি ওয়ার্ডের প্রত্যেকটিতে তরুণ ও যুবসমাজের জন্য খেলার মাঠের ব্যবস্থা করা হবে। এছাড়া এলাকার নদী রক্ষা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থার আধুনিকায়ন এবং তীব্র যানজট নিরসনে ট্রাফিক সিস্টেমের উন্নয়ন নিয়ে তারা নিরলস কাজ করে যাচ্ছেন, যা তাদের নির্বাচনী ইশতেহারেও স্পষ্টভাবে উল্লেখ ছিল।

ঐতিহাসিক জুলাই বিপ্লবের স্মৃতিচারণ করতে গিয়ে আবেগাপ্লুত কণ্ঠে নাহিদ ইসলাম বলেন, 'আজ থেকে ঠিক দুই বছর আগে, ২০২৪ সালের ১৯শে জুলাই আমি এই রামপুরা-বনশ্রী এলাকাতেই আন্দোলনের মাঠে ছিলাম। এই দিনটিতেই আমাকে গুম করা হয়েছিল। আমি নিজের চোখে দেখেছিলাম, কিভাবে এই রামপুরা এলাকার সাধারণ মা-বাবারা বুক চিতিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছিলেন এবং নানাভাবে সহায়তা করেছিলেন। তাদের সেই অবদান ও শহীদদের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না।'

এনসিপি নাহিদ ইসলাম ঢাকা-১১

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২০ জুলাই ২০২৬

ঢাকা-১১ আসনের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ করা হবে

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা