বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বন্যার্তদের খাবার ও অর্থ পৌঁছে দিচ্ছে ‘আল বারাকাহ্ উদ্যোক্তা ফোরাম’

ছবি: বিপ্লবী বার্তা

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল বারাকাহ্ উদ্যোক্তা ফোরাম’।

সংগঠনের কিশোরগঞ্জ টিমের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

জানা গেছে, ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা এড়াতে ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে একটি ব্যতিক্রমী পদ্ধতি অনুসরণ করছেন সংগঠনটির সদস্যরা। তারা মূল সড়কে গাড়ি রেখে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রত্যন্ত গ্রামের ভেতরে প্রবেশ করছেন। এরপর বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত অবস্থা নিজ চোখে দেখছেন। যাচাই-বাছাই শেষে যারা প্রকৃতপক্ষে সহায়তার যোগ্য, তাদের তালিকা তৈরি করে কয়েকদিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরাসরি তাদের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

সংগঠনের সদস্যরা জানান, বন্যায় বাঁশখালীর অনেক পরিবারের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ বসতভিটা হারিয়েছেন, আবার কেউ সম্পূর্ণ অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত মানুষের এই চরম অসহায়ত্ব বিবেচনা করে আজ সরেজমিনে যাচাই শেষে তাৎক্ষণিকভাবে চরম ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

বন্যা ফাউন্ডেশন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৮ জুলাই ২০২৬

বন্যার্তদের খাবার ও অর্থ পৌঁছে দিচ্ছে ‘আল বারাকাহ্ উদ্যোক্তা ফোরাম’

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের বাঁশখালীর বন্যাকবলিত প্রত্যন্ত এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আল বারাকাহ্ উদ্যোক্তা ফোরাম’।

সংগঠনের কিশোরগঞ্জ টিমের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।

জানা গেছে, ত্রাণ বিতরণে বিশৃঙ্খলা এড়াতে ও প্রকৃত ক্ষতিগ্রস্তদের কাছে পৌঁছাতে একটি ব্যতিক্রমী পদ্ধতি অনুসরণ করছেন সংগঠনটির সদস্যরা। তারা মূল সড়কে গাড়ি রেখে ছোট ছোট দলে বিভক্ত হয়ে প্রত্যন্ত গ্রামের ভেতরে প্রবেশ করছেন। এরপর বাড়ি বাড়ি গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের প্রকৃত অবস্থা নিজ চোখে দেখছেন। যাচাই-বাছাই শেষে যারা প্রকৃতপক্ষে সহায়তার যোগ্য, তাদের তালিকা তৈরি করে কয়েকদিনের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরাসরি তাদের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে।

সংগঠনের সদস্যরা জানান, বন্যায় বাঁশখালীর অনেক পরিবারের ঘরবাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ বসতভিটা হারিয়েছেন, আবার কেউ সম্পূর্ণ অসহায় অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন। দুর্গত মানুষের এই চরম অসহায়ত্ব বিবেচনা করে আজ সরেজমিনে যাচাই শেষে তাৎক্ষণিকভাবে চরম ক্ষতিগ্রস্ত ৩০টি পরিবারের হাতে নগদ অর্থ সহায়তা তুলে দেওয়া হয়।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা