টাঙ্গাইলের সখীপুর উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অনন্য সাফল্য দেখিয়েছে যমজ তিন ভাই-বোন। ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় তারা তিনজনই ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা হলো—ফাতেমা আক্তার শেমী, আনাস আল মামুন ও আরাফাত আল মামুন। তারা বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বৃত্তি পরীক্ষায় অংশ নেয়। বর্তমানে তারা সখীপুর পিএম পাইলট মডেল গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
তাদের এ কৃতিত্বে পরিবার, শিক্ষক, সহপাঠী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে।
তিন শিক্ষার্থীর মা ঘাটেশ্বরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আর্জিনা আক্তার বলেন, আল্লাহর অশেষ রহমতে আমার তিন সন্তানই ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। তারা যেন ভবিষ্যতে সৎ, আদর্শবান ও দেশপ্রেমিক মানুষ হিসেবে গড়ে উঠতে পারে, সে জন্য সবার কাছে দোয়া চাই।
বহেড়াতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ আলী বলেন, এ বছর আমাদের বিদ্যালয় উপজেলা পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিদ্যালয় থেকে চারজন ট্যালেন্টপুল ও চারজন সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে। এর মধ্যে যমজ তিন ভাই-বোনের ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন বিদ্যালয়ের জন্য অত্যন্ত গৌরবের। তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

বুধবার, ১৫ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন