মাগুরা জেলার ঐতিহ্যবাহী ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হাজরাপুরী লিচুর সুনাম, ঐতিহ্য ও অর্থনৈতিক সম্ভাবনাকে আরও বিস্তৃতভাবে তুলে ধরতে জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে দুই দিনব্যাপী “হাজরাপুরী লিচু মেলা-২০২৬”।
১৬ ও ১৭ মে ২০২৬ তারিখ মাগুরা সদর উপজেলার হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এক মনোরম লিচু বাগানে এই মেলার আয়োজন করা হয়। মেলায় স্থানীয় লিচু চাষী, কৃষি উদ্যোক্তা ও বিপুল সংখ্যক দর্শনার্থীর সমাগম ঘটে।
শনিবার (১৬ মে) মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী (এমপি)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, হাজরাপুরী লিচু মাগুরার এক অনন্য গৌরব ও ঐতিহ্য। এই জিআই পণ্যের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ এবং চাষীদের অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-০১ আসনের মাননীয় সংসদ সদস্য মোঃ মনোয়ার হোসেন খান এবং সংরক্ষিত আসনের মাননীয় সংসদ সদস্য এ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
মোল্লা আজাদ হোসেন বিপিএম (সেবা), পুলিশ সুপার, মাগুরা।
আলী আহম্মেদ, প্রশাসক, জেলা পরিষদ, মাগুরা।
মোহাম্মদ আল মারুফ (উপসচিব), মাননীয় মন্ত্রীর একান্ত সচিব।
ড. মোঃ হযরত আলী, পরিচালক, হর্টিকালচার উইং, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি, ঢাকা।
মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ।
দুই দিনব্যাপী এই মেলায় হাজরাপুরী লিচুর উৎপাদন বৃদ্ধি ও আধুনিক পদ্ধতিতে বাজারজাতকরণ সম্প্রসারণ, কৃষকদের সঠিক মূল্য প্রাপ্তিতে উদ্বুদ্ধকরণ এবং জিআই পণ্য হিসেবে এর দেশীয় ও আন্তর্জাতিক পরিচিতি বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। মেলা প্রাঙ্গণে চাষীদের উৎপাদিত বিষমুক্ত ও রসালো লিচুর সমাহার ক্রেতা ও দর্শনার্থীদের দারুণভাবে আকর্ষিত করে।

সোমবার, ১৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মে ২০২৬

আপনার মতামত লিখুন