বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

জনগণের চাওয়া থাকলে কুমিল্লা বিভাগ হবে: তারেক রহমান

ছবি : বিপ্লবী বার্তা

কুমিল্লাকে বিভাগ করার বিষয়টি জনগণের চাওয়া হলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের দেওয়া দায়িত্ব ও প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয়। দলটি অতীতে যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করেছে। দেশের উন্নয়ন কোনো নির্দিষ্ট অঞ্চলভিত্তিক হবে না; বরুড়া কিংবা বগুড়া—সব জায়গায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালে যেমন জনগণ দেশ স্বাধীন করেছিল, তেমনি নতুন প্রজন্মও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন সময় দেশকে নতুনভাবে গড়ে তোলার।

তার ভাষ্য অনুযায়ী, শুধু সরকারের একার পক্ষে দেশ পুনর্গঠন সম্ভব নয়। জনগণকেই দেশের প্রকৃত মালিক উল্লেখ করে তিনি সবাইকে উন্নয়ন ও রাষ্ট্র গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

দীর্ঘ প্রায় দুই দশক পর শনিবার চাঁদপুর সফরে যান তারেক রহমান। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। সফরকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, খাল পুনঃখনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। পরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী এলাকায় বিশ্ব খালের পুনঃখনন কার্যক্রমেও অংশ নেন।

এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি জেলা বিএনপির সাংগঠনিক সভাতেও অংশ নেবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।

তারেক রহমান প্রধানমন্ত্রী তারেক রহমান কুমিল্লা কুমিল্লা বিভাগ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ১৬ মে ২০২৬

জনগণের চাওয়া থাকলে কুমিল্লা বিভাগ হবে: তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

featured Image

কুমিল্লাকে বিভাগ করার বিষয়টি জনগণের চাওয়া হলে তা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শনিবার (১৬ মে) কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষ্মীপুর বাজার মাঠে আয়োজিত এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

তারেক রহমান বলেন, বিএনপি সবসময় জনগণের দেওয়া দায়িত্ব ও প্রতিশ্রুতিকে গুরুত্ব দেয়। দলটি অতীতে যতবার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়েছে, নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নে কাজ করেছে। দেশের উন্নয়ন কোনো নির্দিষ্ট অঞ্চলভিত্তিক হবে না; বরুড়া কিংবা বগুড়া—সব জায়গায় সমানভাবে উন্নয়ন নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, দীর্ঘ আন্দোলন ও সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। ১৯৭১ সালে যেমন জনগণ দেশ স্বাধীন করেছিল, তেমনি নতুন প্রজন্মও দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন সময় দেশকে নতুনভাবে গড়ে তোলার।

তার ভাষ্য অনুযায়ী, শুধু সরকারের একার পক্ষে দেশ পুনর্গঠন সম্ভব নয়। জনগণকেই দেশের প্রকৃত মালিক উল্লেখ করে তিনি সবাইকে উন্নয়ন ও রাষ্ট্র গঠনের কাজে এগিয়ে আসার আহ্বান জানান।

দীর্ঘ প্রায় দুই দশক পর শনিবার চাঁদপুর সফরে যান তারেক রহমান। সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে যাত্রা শুরু করেন তিনি। সফরকালে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, খাল পুনঃখনন কার্যক্রম, ফ্যামিলি কার্ড বিতরণ এবং সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে তার।

দুপুরে শাহরাস্তি উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তিনি। পরে চাঁদপুর সদর উপজেলার শাহ মাহমুদপুর ইউনিয়নের কুমারডুগী এলাকায় বিশ্ব খালের পুনঃখনন কার্যক্রমেও অংশ নেন।

এছাড়া বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে যোগ দেওয়ার পাশাপাশি জেলা বিএনপির সাংগঠনিক সভাতেও অংশ নেবেন তিনি। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সড়কপথে ঢাকায় ফেরার কথা রয়েছে তারেক রহমানের।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা