শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিক শিক্ষা, সাংস্কৃতিক চর্চা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে গোপালগঞ্জে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “১৪তম সুকান্ত মেলা-২০২৬”। দিনব্যাপী এ বর্ণাঢ্য আয়োজনে ছিল আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এবং মাননীয় প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা জনাব রাশেদ আল মাহমুদ তিতুমীর। গোপালগঞ্জ জেলা প্রশাসক জনাব মোঃ আরিফ উজ জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব মোঃ সেলিমুজ্জামান সেলিম, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-১
জনাব কে এম বাবর, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-২
জনাব এস. এম. জিলানী, মাননীয় সংসদ সদস্য, গোপালগঞ্জ-৩
জনাব মোঃ হাবিবুল্লাহ, পুলিশ সুপার, গোপালগঞ্জ জেলা
জনাব শরীফ রফিকুজ্জামান, প্রশাসক, জেলা পরিষদ
পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিবৃন্দ শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
প্রধান অতিথি ও বিশেষ বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন, বর্তমান প্রজন্মকে শুধু পাঠ্যপুস্তকের গতানুগতিক জ্ঞানে সীমাবদ্ধ রাখলে চলবে না। দেশ ও জাতির কল্যাণে তাদের নৈতিকতা, দেশপ্রেম, শৃঙ্খলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা অত্যন্ত প্রয়োজন। এ ধরনের মেলা শিক্ষার্থীদের মানসিক বিকাশে অনন্য ভূমিকা পালন করে।
আলোচনা সভা শেষে শুরু হয় মেলা প্রাঙ্গণের মূল আকর্ষণ মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সংগীত, কবিতা আবৃত্তি ও আকর্ষণীয় নৃত্য পরিবেশন করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানস্থল জুড়ে তখন বিরাজ করছিল উৎসবের প্রাণবন্ত আমেজ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে অতিথিবৃন্দ পুরস্কার ও সম্মাননা স্মারক তুলে দেন।
আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে এবং তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আগামীতেও এ ধরনের শিক্ষণীয় ও সাংস্কৃতিক আয়োজন অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন