বিপ্লবী বার্তা

মূল পাতা

খেলা

অবশেষে বাড়লো চুক্তির মেয়াদ, ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি

কার্লো আনচেলত্তি। ছবি: সংগৃহীত

ব্রাজিল জাতীয় ফুটবল দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের দায়িত্বে থাকবেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করে। এক বিবৃতিতে আনচেলত্তি বলেন, ব্রাজিলে এসে তিনি ফুটবলের প্রতি মানুষের আবেগ অনুভব করেছেন এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে পথচলা অব্যাহত রাখতে পেরে তিনি আনন্দিত।

সিবিএফ সভাপতি সামির জাউদ চুক্তি নবায়নকে ব্রাজিল ফুটবলের জন্য ঐতিহাসিক দিন উল্লেখ করে বলেন, এর মাধ্যমে জাতীয় দলকে আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলা সম্ভব হবে।
কার্লো আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ সিএফ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নেন। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

আগামী ১৮ মে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

কার্লো আনচেলত্তি ব্রাজিল চুক্তি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

অবশেষে বাড়লো চুক্তির মেয়াদ, ২০৩০ বিশ্বকাপেও ব্রাজিলের কোচ থাকছেন আনচেলত্তি

প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

featured Image

ব্রাজিল জাতীয় ফুটবল দলের সঙ্গে চুক্তির মেয়াদ বাড়িয়েছেন ইতালিয়ান কোচ কার্লো আনচেলত্তি নতুন চুক্তি অনুযায়ী, ২০৩০ ফুটবল বিশ্বকাপ পর্যন্ত সেলেসাওদের দায়িত্বে থাকবেন তিনি।

বৃহস্পতিবার (১৪ মে) রাতে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) বিষয়টি নিশ্চিত করে। এক বিবৃতিতে আনচেলত্তি বলেন, ব্রাজিলে এসে তিনি ফুটবলের প্রতি মানুষের আবেগ অনুভব করেছেন এবং ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত একসঙ্গে পথচলা অব্যাহত রাখতে পেরে তিনি আনন্দিত।

সিবিএফ সভাপতি সামির জাউদ চুক্তি নবায়নকে ব্রাজিল ফুটবলের জন্য ঐতিহাসিক দিন উল্লেখ করে বলেন, এর মাধ্যমে জাতীয় দলকে আরও শক্তিশালী ও প্রতিদ্বন্দ্বিতামূলক করে তোলা সম্ভব হবে।
কার্লো আনচেলত্তি ২০২৫ সালের মে মাসে রিয়াল মাদ্রিদ সিএফ ছেড়ে ব্রাজিল দলের দায়িত্ব নেন। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত।

আগামী ১৮ মে ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের দল ঘোষণা করবেন আনচেলত্তি। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল। এরপর স্কটল্যান্ড ও হাইতির বিপক্ষে খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা