বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

দুর্গাপুর হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগ

ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোনার দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপন করা হয়েছে। জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে এসব সরঞ্জাম স্থাপন করা হয়।

বুধবার (১২ আগস্ট) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সোলার ইনভার্টারটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক, আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় সাংবাদিকরা।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বিদ্যুৎ চলে গেলে দীর্ঘদিন ধরে হাসপাতালের ইনডোর, আউটডোর ও বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা ব্যাহত হতো। বিশেষ করে ভর্তি রোগী ও স্বজনদের দুর্ভোগ পোহাতে হতো। নতুন সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটোমেটিক চেঞ্জওভার সুইচ স্থাপনের ফলে বিদ্যুৎ চলে গেলেও তাৎক্ষণিকভাবে বিকল্প বিদ্যুৎ সরবরাহ চালু হবে। এতে হাসপাতালের চিকিৎসাসেবা নিরবচ্ছিন্ন রাখার পাশাপাশি রোগীদের ভোগান্তি অনেকটাই কমবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা শুভ দাস বলেন, ‘আগে রোগী ভর্তি করানোর পর বিদ্যুৎ চলে গেলে চরম দুর্ভোগে পড়তে হতো। আলো-ফ্যান বন্ধ হয়ে যাওয়ায় রোগী ও স্বজনদের অনেক কষ্ট হতো। এখন সোলার ইনভার্টার, লিথিয়াম ব্যাটারি ও অটো চেঞ্জওভার স্থাপন হওয়ায় বিদ্যুৎ চলে গেলেও এক সেকেন্ডের জন্য আলো-ফ্যান বন্ধ হবে না। এই ভোগান্তি দূর করার উদ্যোগ নেওয়ায় আমরা ভারপ্রাপ্ত স্পিকারের প্রতি কৃতজ্ঞ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল্লাহ আল ওমর ফারুক বলেন, ‘দীর্ঘদিন ধরে বিদ্যুৎ চলে গেলে হাসপাতালের বিভিন্ন বিভাগে সেবা দিতে আমাদের সমস্যায় পড়তে হতো। রোগীরাও ভোগান্তির শিকার হতেন। 

ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের আন্তরিক উদ্যোগ ও দ্রুত পদক্ষেপে প্রায় ৫ কিলোওয়াট ক্ষমতার সোলার ইনভার্টার, ব্যাটারি ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন করা হয়েছে। এখন বিদ্যুৎ চলে গেলেও রোগীদের সেবা প্রদানে বড় ধরনের ব্যত্যয় ঘটবে না।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত বলেন, ‘ভারপ্রাপ্ত স্পিকারের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে হাসপাতালে সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সোলার ইনভার্টার ও ব্যাটারি দেওয়া হয়েছে। এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ হাসপাতালে তিনটি ইসিজি মেশিনও দেওয়া হয়েছে। মূলত হাসপাতালের সেবার মান বৃদ্ধি এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সামগ্রীর ঘাটতি পূরণে এসব উদ্যোগ নেওয়া হচ্ছে।’

সংশ্লিষ্টরা বলছেন, নতুন বিদ্যুৎ ব্যবস্থা চালুর ফলে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাসেবা আরও কার্যকর ও নিরবচ্ছিন্ন হবে। এতে বিশেষ করে জরুরি বিভাগ, ইনডোর ও বিভিন্ন গুরুত্বপূর্ণ চিকিৎসা কার্যক্রমে বিদ্যুৎ বিভ্রাটজনিত সমস্যা অনেকটাই কমে আসবে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১২ আগস্ট ২০২৬

দুর্গাপুর হাসপাতালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিতে ভারপ্রাপ্ত স্পিকারের উদ্যোগ

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা