বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

দুর্গাপুরে লোকালয়ে লজ্জাবতী বানর, স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বনে অবমুক্ত

ছবিঃ বিপ্লবী বার্তা

নেত্রকোনার দুর্গাপুরে লোকালয়ে ঢুকে আটকা পড়া একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবীরা।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ থেকে বানরটিকে উদ্ধার করা হয়। পরে রাতেই উপজেলার গহিন বনে নিয়ে সেটিকে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাদ্রাসাতুল ইনসাফ চত্বরে একটি অচেনা প্রাণী দেখতে পান শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সেটিকে আটক করে একটি খাঁচায় রাখা হয় এবং বিষয়টি স্বেচ্ছাসেবীদের জানানো হয়। খবর পেয়ে ‘সেভ দ্য এনিমেলস অব সুসং’-এর স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে লজ্জাবতী বানর হিসেবে শনাক্ত করেন। পরে বানরটিকে উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়।

‘সেভ দ্য এনিমেলস অব সুসং’-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল বলেন, খাদ্যের সন্ধানে মাঝে মধ্যে লজ্জাবতী বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে বানরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। যেহেতু লজ্জাবতী বানর নিশাচর প্রাণী এবং রাতে চলাচল করে, তাই রাতেই সেটিকে বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ১৬টি লজ্জাবতী বানর উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।

লজ্জাবতী বানর

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ১২ আগস্ট ২০২৬

দুর্গাপুরে লোকালয়ে লজ্জাবতী বানর, স্বেচ্ছাসেবীদের উদ্যোগে বনে অবমুক্ত

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

নেত্রকোনার দুর্গাপুরে লোকালয়ে ঢুকে আটকা পড়া একটি বিরল প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করেছেন পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় কাজ করা স্বেচ্ছাসেবীরা।

সোমবার (১০ আগস্ট) দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের ফারংপাড়া এলাকার মাদ্রাসাতুল ইনসাফ থেকে বানরটিকে উদ্ধার করা হয়। পরে রাতেই উপজেলার গহিন বনে নিয়ে সেটিকে অবমুক্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে মাদ্রাসাতুল ইনসাফ চত্বরে একটি অচেনা প্রাণী দেখতে পান শিক্ষক-শিক্ষার্থীরা। পরে সেটিকে আটক করে একটি খাঁচায় রাখা হয় এবং বিষয়টি স্বেচ্ছাসেবীদের জানানো হয়। খবর পেয়ে ‘সেভ দ্য এনিমেলস অব সুসং’-এর স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে প্রাণীটিকে লজ্জাবতী বানর হিসেবে শনাক্ত করেন। পরে বানরটিকে উদ্ধার করে নিরাপদে বনে অবমুক্ত করা হয়।

‘সেভ দ্য এনিমেলস অব সুসং’-এর সভাপতি রিফাত আহমেদ রাসেল বলেন, খাদ্যের সন্ধানে মাঝে মধ্যে লজ্জাবতী বানরসহ বিভিন্ন বন্যপ্রাণী লোকালয়ে চলে আসে। খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে বানরটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। যেহেতু লজ্জাবতী বানর নিশাচর প্রাণী এবং রাতে চলাচল করে, তাই রাতেই সেটিকে বনে অবমুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, এর আগেও উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে বেশ কয়েকটি লজ্জাবতী বানর উদ্ধার করে বনে অবমুক্ত করা হয়েছে। এ পর্যন্ত প্রায় ১৬টি লজ্জাবতী বানর উদ্ধার করে নিরাপদে বনে ফিরিয়ে দেওয়া হয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা