বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

তথ্য চাওয়ায় উত্তেজিত প্রধান শিক্ষক

এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক খেয়ে হাসপাতালে শিশু

ছবি: বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এনার্জি ড্রিংক ‘স্পিড এর বোতলে রাখা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েছে তিন বছরের আরিয়ান নামের এক শিশু। গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের মায়ামারী তেঘরিয়া লংপুর বাদপাড়া  উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিশুটি ওই বিদ্যালয়ে কর্মরত আয়া নুরানি খাতুনের ছেলে। এ ঘটনায় বিদ্যালয়ে তোলপাড় সৃষ্টি হয়।

জানা গেছে, বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা এনার্জি ড্রিংকস "স্পিড" বোতলে রাখা ছিল কীটনাশক। "স্পিড" এর বোতল দেখে শিশুটি হাতে নিয়ে পান করে। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহীতে চিকিৎসা নেওয়ার পর শিশুটি বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন।

পরিবারের সদস্যদরা বলেন, ছোট্ট শিশু ড্রিংকসের বোতল ভেবে পান করেছে। তবে কীটনাশক অন্য কোন বোতলে নিয়ে নিরাপদ বোতলে রাখা উচিত ছিল।

প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে উঠেন। তিনি বলেন, এ ছোট ঘটনা নিয়ে মিডিয়ায় জানানোর কি আছে। একই সাথে কীটনাশক রাখার বিষয়টি অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটেছে। শিশুটির চিকিৎসার দিকে নজর রাখা হচ্ছে।

বিদ্যালয় এনার্জি ড্রিংকস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

এনার্জি ড্রিংকের বোতলে রাখা কীটনাশক খেয়ে হাসপাতালে শিশু

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে বিদ্যালয়ের অফিস কক্ষে এনার্জি ড্রিংক ‘স্পিড এর বোতলে রাখা কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়েছে তিন বছরের আরিয়ান নামের এক শিশু। গতকাল সোমবার (১০ আগস্ট) দুপুর ১২টার দিকে নিয়ামতপুর ইউনিয়নের মায়ামারী তেঘরিয়া লংপুর বাদপাড়া  উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিশুটি ওই বিদ্যালয়ে কর্মরত আয়া নুরানি খাতুনের ছেলে। এ ঘটনায় বিদ্যালয়ে তোলপাড় সৃষ্টি হয়।

জানা গেছে, বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা এনার্জি ড্রিংকস "স্পিড" বোতলে রাখা ছিল কীটনাশক। "স্পিড" এর বোতল দেখে শিশুটি হাতে নিয়ে পান করে। কিছুক্ষণ পর অসুস্থ হয়ে পড়লে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেলে নেওয়ার পরামর্শ দেন। রাজশাহীতে চিকিৎসা নেওয়ার পর শিশুটি বর্তমানে কিছুটা সুস্থ হয়েছেন।

পরিবারের সদস্যদরা বলেন, ছোট্ট শিশু ড্রিংকসের বোতল ভেবে পান করেছে। তবে কীটনাশক অন্য কোন বোতলে নিয়ে নিরাপদ বোতলে রাখা উচিত ছিল।

প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের কাছে জানতে চাইলে তিনি উত্তেজিত হয়ে উঠেন। তিনি বলেন, এ ছোট ঘটনা নিয়ে মিডিয়ায় জানানোর কি আছে। একই সাথে কীটনাশক রাখার বিষয়টি অস্বীকার করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, অসাবধানতার কারণে এমন ঘটনা ঘটেছে। শিশুটির চিকিৎসার দিকে নজর রাখা হচ্ছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা