ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ৪ দিন ধরে চলছে তীব্র পানি সংকট। গত সোমবার (১১ মে) থেকে পুরোপুরি বন্ধ রয়েছে পানি সরবরাহ। এতে হাসপাতালে ভর্তি থাকা ৮৮ জন রোগী, তাদের স্বজন এবং বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত মানুষ চরম দুর্ভোগে পড়েছেন।
সরেজমিনে দেখা গেছে, হাসপাতালের কোনো পানির কল থেকেই পড়ছে না পানি। পানির অভাবে টয়লেট ও বাথরুম ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পুরো হাসপাতাল এলাকায় দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় পরিবেশ দূষিত হচ্ছে এবং তৈরি হয়েছে স্বাস্থ্যঝুঁকি।
ভর্তি রোগীদের স্বজনরা বাধ্য হয়ে দূরের খাল ও পুকুর থেকে বালতিতে করে সংগ্রহ করছেন অস্বাস্থ্যকর পানি। ভুক্তভোগীরা জানান, টানা চার দিন পানি না থাকায় এই গরমেও থাকতে হচ্ছে গোসল ছাড়াই। এমনকি মলমূত্র ত্যাগের পর পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতেও চরম কষ্ট পোহাতে হচ্ছে। অপরিচ্ছন্ন পরিবেশে রোগীদের শারীরিক অবস্থার আরও অবনতি হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
হাসপাতাল সূত্র জানায়, প্রায় ৫৫ বছর আগে স্থাপিত সাবমার্সিবল টিউবওয়েলটি পুরোনো হয়ে অকেজো হয়ে পড়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আবুল খায়ের রাসেল জানান বলেন, 'দীর্ঘদিন ধরেই টিউবওয়েলটিতে সমস্যা দেখা দিচ্ছিল। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে তিনবার মোটর পরিবর্তন করা হলেও প্রতিবারই মোটর পুড়ে যায়। বর্তমানে পরীক্ষায় মাটির নিচে পানির স্তর পাওয়া যাচ্ছে না।'
তিনি আরও জানান, টিউবওয়েলের পাইপ ওয়াশের কাজ শুরু হয়েছে। এতে সমাধান না হলে হাসপাতালের পুকুর থেকে অস্থায়ীভাবে বাথরুমে পানি সরবরাহের ব্যবস্থা করা হবে।
এদিকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নতুন একটি গভীর নলকূপ স্থাপনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানিয়েছে। তবে নতুন নলকূপ স্থাপন না হওয়া পর্যন্ত স্থায়ী সমাধান মিলবে না বলে আশঙ্কা স্থানীয়দের।
এ বিষয়ে হাসপাতালের অফিসিয়াল ফেসবুক পেজে বুধবার (১৪ মে) রাতে দেওয়া এক স্ট্যাটাসে জানানো হয়, ৫৫ বছরের পুরোনো ১ হাজার ফুট গভীর টিউবওয়েলের পাইপ ও হাউজিংয়ে ত্রুটি দেখা দেওয়ায় পানি সরবরাহ বন্ধ রয়েছে। নতুন মোটর বসিয়েও সমাধান হয়নি, বরং দুটি মোটর পুড়ে গেছে। নতুন টিউবওয়েল বসিয়ে পানি সরবরাহ চালু করতে ১০ থেকে ১৫ দিন সময় লাগতে পারে বলেও উল্লেখ করা হয়।
স্ট্যাটাসে আরও জানানো হয়, সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল স্বাস্থ্যমন্ত্রীকে বিষয়টি সম্পর্কে অবহিত করলে তিনি তা সমাধানের আশ্বাস দেন।
এছাড়া ঝালকাঠির সিভিল সার্জন ডা.মোহাম্মদ হুমায়ূন কবির স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর সঙ্গে যোগাযোগ করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি ফায়ার সার্ভিসের মাধ্যমে জরুরি পানি সরবরাহের ব্যবস্থা করেছেন।
বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে ১০ জন হাম রোগীসহ মোট ৮৮ জন রোগী ভর্তি রয়েছেন। এছাড়া চিকিৎসক, নার্সসহ ৯টি পরিবার হাসপাতাল কোয়ার্টারে বসবাস করায় তারাও একই দুর্ভোগের শিকার হচ্ছেন।

শুক্রবার, ১৫ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ মে ২০২৬

আপনার মতামত লিখুন