বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নোয়াখালীতে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

নোয়াখালীর মাইজদীতে মাটিবাহী দ্রুতগতির পিকআপের চাপায় মো. জাবেদ হোসেন ওরফে আকাশ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক।

বুধবার (১৩ মে) সকালে রাতে মাইজদী হাসপাতাল সড়কের প্লাটরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সাহেবেরহাট গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, অসুস্থ বোনকে দেখতে হাসপাতালে গিয়ে ফেরার পথে পেছন থেকে দ্রুতগতির একটি মাটিবাহী পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সড়ক দুর্ঘটনা পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষ যুবক নিহত

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

নোয়াখালীতে পিকআপ চাপায় মোটরসাইকেল আরোহী যুবক নিহত

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

নোয়াখালীর মাইজদীতে মাটিবাহী দ্রুতগতির পিকআপের চাপায় মো. জাবেদ হোসেন ওরফে আকাশ (২৭) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় পিকআপ জব্দ করা হলেও পালিয়ে গেছে চালক।

বুধবার (১৩ মে) সকালে রাতে মাইজদী হাসপাতাল সড়কের প্লাটরোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আকাশ সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নের সাহেবেরহাট গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, অসুস্থ বোনকে দেখতে হাসপাতালে গিয়ে ফেরার পথে পেছন থেকে দ্রুতগতির একটি মাটিবাহী পিকআপ তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা উদ্ধার করে নোয়াখালী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম জানান, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও পিকআপটি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা