বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অধীন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রিয়াজুল ইসলাম সজিব।
গত ৪ এপ্রিল ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির স্বাক্ষরিত দলীয় প্যাডে নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত এই কমিটিতে গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পাওয়া রিয়াজুল ইসলাম সজিব পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার ৪ নং দাউদখালি ইউনিয়নের বাসিন্দা। তিনি ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৃত মো. আবুল হোসেনের ছেলে। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে সক্রিয় এবং দলীয় বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের মাধ্যমে নিজেকে একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত করে তুলেছেন।
নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় রিয়াজুল ইসলাম সজিব বলেন, “দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা সততা ও নিষ্ঠার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করব। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করে যাব। পাশাপাশি দেশের স্বার্থে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় রাজপথে সক্রিয় থাকব।”
এদিকে, নতুন কমিটিতে স্থান পাওয়ায় তার নিজ এলাকায় নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে শুভকামনা জানিয়েছেন অনেকেই।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন