বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা মহানগর উত্তর শাখার নবগঠিত কমিটিতে সহ-ধর্ম সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন জুলাই যোদ্ধা রিফাত আরেফিন।
নেত্রকোনার সন্তান রিফাত আরেফিন দীর্ঘদিন ধরে ছাত্ররাজনীতির সঙ্গে যুক্ত থেকে সংগঠনের বিভিন্ন পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। আন্দোলন-সংগ্রাম ও সাংগঠনিক কার্যক্রমে তার অংশগ্রহণকে কেন্দ্র করে তিনি ইতোমধ্যেই সংগঠনের ভেতরে পরিচিত মুখ হিসেবে স্থান করে নিয়েছেন।
দলীয় সূত্রে জানা যায়, তার সাংগঠনিক দক্ষতা, দায়িত্বশীল আচরণ এবং ধারাবাহিক রাজনৈতিক সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবেই তাকে ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের নবগঠিত কমিটিতে সহ-ধর্ম সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় রিফাত আরেফিন বলেন, তিনি তার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে পালন করবেন। একই সঙ্গে তিনি দেশ, দল ও ছাত্রসমাজের সার্বিক কল্যাণে ভবিষ্যতেও সক্রিয় ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
দায়িত্বপ্রাপ্ত এই ছাত্রনেতাকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি হয়েছে। তারা মনে করছেন, তার অভিজ্ঞতা ও সাংগঠনিক সক্রিয়তা ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করবে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন