শিক্ষার্থীদের যাতায়াত ব্যবস্থাকে আরও সহজ, নিরাপদ ও সময়সাশ্রয়ী করতে বাসে ‘লাইভ ট্র্যাকিং’ প্রযুক্তি চালুর উদ্যোগ নিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা। আগামী বৃহস্পতিবার (৭ মে) আনুষ্ঠানিকভাবে এই উদ্যোগের উদ্বোধন করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রাথমিক পর্যায়ে পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ের দুটি বাসে এই প্রযুক্তি সংযোজন করা হচ্ছে। এই কার্যক্রম সফল হলে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বাসকে এই ট্র্যাকিং ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
নতুন এই সেবার মাধ্যমে শিক্ষার্থীরা তাঁদের মোবাইল ফোন ব্যবহার করে তাৎক্ষণিকভাবে বাসের বর্তমান অবস্থান দেখতে পারবেন। এ ছাড়া নির্দিষ্ট স্টপেজে বাস পৌঁছানোর সম্ভাব্য সময় সম্পর্কেও পূর্বাভাস জানা যাবে। কোনো কারণে বাসের শিডিউলে বিলম্ব হলে তাৎক্ষণিক নোটিফিকেশনের মাধ্যমে শিক্ষার্থীদের জানিয়ে দেওয়া হবে।
সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই প্রযুক্তি যুক্ত হওয়ার ফলে শিক্ষার্থীদের সময় ব্যবস্থাপনা আরও কার্যকর হবে এবং যাতায়াতে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তা উল্লেখযোগ্য হারে বাড়বে।
এ বিষয়ে জাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর জানান, আগামী ৭ মে থেকে দুটি বাসে পরীক্ষামূলকভাবে লাইভ ট্র্যাকিং ব্যবস্থা চালু করা হবে। এই উদ্যোগ সফল হলে পর্যায়ক্রমে বিশ্ববিদ্যালয়ের সব বাসে এই সুবিধা সম্প্রসারণ করা হবে।

বুধবার, ১৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬

আপনার মতামত লিখুন