ব্রিটেনের 'কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্ট' (কিউইসিটি) এর প্রকাশিত বিশ্বের সেরা ১০০ জন তরুণ নেতার তালিকায় স্থান করে নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক শিক্ষার্থী মুনিয়া ইসলাম মজুমদার। তাঁর এই অসামান্য আন্তর্জাতিক অর্জনে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান।
আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কার্যালয়ের ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ মহিউদ্দিন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, মুনিয়া ইসলাম মজুমদার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের ৩৯তম আবর্তনের শিক্ষার্থী ছিলেন। তিনি বর্তমানে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সংস্থা ‘টিচ ফর বাংলাদেশ’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করছেন।
এক অভিনন্দন বার্তায় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান বলেন, “মুনিয়া ইসলাম মজুমদার ব্রিটেনের কুইন এলিজাবেথ দ্বিতীয় কমনওয়েলথ ট্রাস্টের মাধ্যমে বিশ্বের ১০০ জন তরুণ নেতা হিসেবে স্বীকৃতি পাওয়ায় বিশ্ববিদ্যালয় প্রশাসন অত্যন্ত আনন্দিত। এই অর্জন বাংলাদেশের শিক্ষাঙ্গনে তাঁর নেতৃত্ব, অবদান ও নিরলস পরিশ্রমের এক অনন্য আন্তর্জাতিক স্বীকৃতি।”
উপাচার্য তাঁর বক্তব্যে মুনিয়া ইসলাম মজুমদারের ভবিষ্যৎ কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক মঙ্গল কামনা করেন। তাঁর এই অর্জন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন