ঝালকাঠিতে পুলিশের বিশেষ অভিযানে জেলার রাজাপুর উপজেলায় আলিফ তালুকদার (২৫) নামে এক মাদক কারবারিকে ৬৪ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। আটককৃত আলিফ উপজেলা বিএনপির সভাপতি ও শুক্তাগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তালুকদার আবুল কালাম আজাদের ছেলে।
শনিবার (২ মে) বিকেলে উপজেলার বাদুরতলা রোড (খাড়াকান্দা) এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, আলিফ তালুকদার বাবার রাজনৈতিক প্রভাবকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছেন। তিনি বিভিন্ন স্থানে মাদকের আসর পরিচালনা করতেন বলেও দাবি করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস জানান, বিকেলে মাদক বিরোধী বিশেষ অভিযান চলাকালীন সময়ে আলিফ তালুকদার নামের এক মাদক কারবারিকে মাদকসহ আটক করা হয়।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় পুলিশ।

রোববার, ০৩ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

আপনার মতামত লিখুন