বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

যে শর্তে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে পারে ইরান

সৈয়দ আব্বাস আরাগচি। ছবি: সংগৃহীত

যুদ্ধ-উত্তেজনা নিরসনে ইরান আবারও যুক্তরাষ্ট্র-এর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তেহরানের শর্ত, ওয়াশিংটনকে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ ও হুমকিমূলক বক্তব্য বন্ধ করতে হবে।

সৈয়দ আব্বাস আরাগচি তুরস্কে এক বৈঠকে বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা চালালে তার জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত।

তিনি আরও জানান, মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধান করতে চায় ইরান এবং স্থায়ী সমঝোতার লক্ষ্যে ফের আলোচনায় বসতে প্রস্তুত।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘাত শেষে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

পরে ইসলামাবাদ-এ শান্তি চুক্তির লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হলেও ২১ ঘণ্টার আলোচনা ফলহীন থাকে। সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাবও ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে তেহরান বলে জানা গেছে।

ইরান ইসরাইল যুদ্ধ ইরান যুক্তরাষ্ট্র বৈঠক আলোচনা পরিকল্পনা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শনিবার, ০২ মে ২০২৬

যে শর্তে ফের যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসতে পারে ইরান

প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬

featured Image

যুদ্ধ-উত্তেজনা নিরসনে ইরান আবারও যুক্তরাষ্ট্র-এর সঙ্গে আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছে। তবে তেহরানের শর্ত, ওয়াশিংটনকে ‘অতিরিক্ত বাড়াবাড়ি’ ও হুমকিমূলক বক্তব্য বন্ধ করতে হবে।

সৈয়দ আব্বাস আরাগচি তুরস্কে এক বৈঠকে বলেন, ইরান যুদ্ধ শুরু করেনি। যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি ভেঙে আবার হামলা চালালে তার জবাব দিতে তেহরান পুরোপুরি প্রস্তুত।

তিনি আরও জানান, মতপার্থক্য সংলাপের মাধ্যমে সমাধান করতে চায় ইরান এবং স্থায়ী সমঝোতার লক্ষ্যে ফের আলোচনায় বসতে প্রস্তুত।

এর আগে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধের জেরে গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক অভিযান শুরু করে। টানা ৪০ দিনের সংঘাত শেষে ৮ এপ্রিল যুদ্ধবিরতি ঘোষণা করা হয়।

পরে ইসলামাবাদ-এ শান্তি চুক্তির লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হলেও ২১ ঘণ্টার আলোচনা ফলহীন থাকে। সম্প্রতি পাকিস্তানের মাধ্যমে নতুন প্রস্তাবও ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে তেহরান বলে জানা গেছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা