বিপ্লবী বার্তা

মূল পাতা

আন্তর্জাতিক

পাল্টা হামলার প্রস্তুতি, ভূগর্ভে চাপা ক্ষেপণাস্ত্র উদ্ধারে তৎপর ইরান

পাল্টা হামলার প্রস্তুতি, ভূগর্ভে চাপা ক্ষেপণাস্ত্র উদ্ধারে তৎপর ইরান। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর মাটির নিচে বা ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে ইরান।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে তেহরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনের চেষ্টা করছে।

একজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরও দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা আগে থেকে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারেই এখন বিশেষ নজর দিচ্ছে ইরান।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিলে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলার প্রস্তুতি হিসেবেই তেহরান এ পদক্ষেপ নিচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কৌশলগত সামরিক সম্পদ পুনরুদ্ধারের মাধ্যমে ইরান তাদের আক্রমণাত্মক সক্ষমতা ফিরিয়ে আনতে চাইছে, যাতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির যেকোনো পরিবর্তন মোকাবিলা করা যায়। 

ইরান ইসরাইল যুদ্ধ হামলা প্রস্তুতি পরিদর্শন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০১ মে ২০২৬

পাল্টা হামলার প্রস্তুতি, ভূগর্ভে চাপা ক্ষেপণাস্ত্র উদ্ধারে তৎপর ইরান

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর মাটির নিচে বা ধ্বংসস্তূপে চাপা পড়ে থাকা ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে জোর তৎপরতা শুরু করেছে ইরান।

মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে তেহরান তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা দ্রুত পুনর্গঠনের চেষ্টা করছে।

একজন মার্কিন কর্মকর্তা ও সংশ্লিষ্ট আরও দুটি সূত্রের বরাতে প্রতিবেদনে জানানো হয়, হামলার কারণে ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া বা আগে থেকে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধারেই এখন বিশেষ নজর দিচ্ছে ইরান।

মার্কিন কর্মকর্তাদের ধারণা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবার সামরিক অভিযান শুরুর সিদ্ধান্ত নিলে মধ্যপ্রাচ্যজুড়ে পাল্টা হামলার প্রস্তুতি হিসেবেই তেহরান এ পদক্ষেপ নিচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কৌশলগত সামরিক সম্পদ পুনরুদ্ধারের মাধ্যমে ইরান তাদের আক্রমণাত্মক সক্ষমতা ফিরিয়ে আনতে চাইছে, যাতে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির যেকোনো পরিবর্তন মোকাবিলা করা যায়। 

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা