ইরানের নৌবাহিনীর সব যুদ্ধজাহাজ ধ্বংস করতে মার্কিন সামরিক বাহিনী সক্ষম হয়নি বলে স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন জানান, ইরানের নৌশক্তিকে পুরোপুরি পরাজিত করার দাবি করা হলেও এখনো হরমুজ প্রণালিতে তাদের কিছু ‘ফাস্ট অ্যাটাক বোট’ বা দ্রুতগামী যুদ্ধযান সক্রিয় রয়েছে।
মার্কিন প্রতিনিধি পরিষদের অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির এক শুনানিতে তিনি বলেন, “ইরানের কাছে এখনো ছোট ও অত্যন্ত দ্রুতগতির কিছু যুদ্ধযান রয়েছে।”
এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে দাবি করেছিলেন, ইরানের সামরিক সক্ষমতা প্রায় শেষ হয়ে গেছে এবং নৌবাহিনীর যা অবশিষ্ট আছে, তা-ও ধ্বংস করা হবে।
তিনি বলেছিলেন, “ইরানের নৌবাহিনীর যা অবশিষ্ট আছে তা হলো কিছু ছোট নৌকা, আমরা সেগুলোও ধ্বংস করে দেব।”
ট্রাম্প আরও দাবি করেছিলেন, মার্কিন বাহিনী ইরানের ১৫৯টি জাহাজ ডুবিয়ে দিয়েছে, যা দেশটির নৌবাহিনীর বড় অংশ ছিল।
তবে পেন্টাগনের নতুন তথ্য ট্রাম্পের সেই দাবির সঙ্গে সাংঘর্ষিক অবস্থান তৈরি করেছে। এতে ইরানের নৌক্ষমতা নিয়ে মার্কিন প্রশাসনের বক্তব্যে নতুন প্রশ্ন দেখা দিয়েছে।

শুক্রবার, ০১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

আপনার মতামত লিখুন