বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে মে দিবস পালিত

বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে মে দিবস পালিত। ছবি: বিপ্লবী বার্তা

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা মে) সকাল সাড়ে ৯টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শহর ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ইসহাক খন্দকার। সমাবেশে তিনি বলেন, "বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হলেও শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। আমাদের অধিকার আদায়ের অধিকার আমাদেরই আছে, কেউ তা স্বেচ্ছায় দেবে না।"

তিনি আরও বলেন, "আমরা বারবার সরকার পরিবর্তন হতে দেখেছি, সবাই শ্রমিকদের নিয়ে কথা বলেন, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। এই অধিকার আদায়ের জন্যই শ্রমিকরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন; আজকের মে দিবস সেই আত্মত্যাগেরই ফল। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে আজও সেই কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠিত হয়নি।"

সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমিন উল্যাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও শহর সভাপতি মাহবুবুল রহমান রিয়াদ প্রমুখ।

একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নোয়াখালী পৌর বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুধারাম থানার সামনে গিয়ে শেষ হয়। এছাড়া মে দিবস উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

মে দিবস শ্রমিক দিবস বর্ণাঢ্য র‍্যালি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০১ মে ২০২৬

নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশের মধ্য দিয়ে মে দিবস পালিত

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১লা মে) সকাল সাড়ে ৯টায় শ্রমিক কল্যাণ ফেডারেশন নোয়াখালী শহর ও সদর উপজেলা শাখার উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।

শহর ও সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা আমীর ইসহাক খন্দকার। সমাবেশে তিনি বলেন, "বাংলাদেশের স্বাধীনতার ৫৪ বছর পার হলেও শ্রমিকরা আজও তাদের ন্যায্য অধিকার ফিরে পায়নি। আমাদের অধিকার আদায়ের অধিকার আমাদেরই আছে, কেউ তা স্বেচ্ছায় দেবে না।"

তিনি আরও বলেন, "আমরা বারবার সরকার পরিবর্তন হতে দেখেছি, সবাই শ্রমিকদের নিয়ে কথা বলেন, কিন্তু শ্রমিকের ভাগ্যের পরিবর্তন হয় না। এই অধিকার আদায়ের জন্যই শ্রমিকরা রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন; আজকের মে দিবস সেই আত্মত্যাগেরই ফল। কিন্তু দুঃখজনকভাবে বাংলাদেশে আজও সেই কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠিত হয়নি।"

সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোমিন উল্যাহর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের নোয়াখালী শহর শাখার সভাপতি অ্যাডভোকেট জহিরুল ইসলাম ও শহর সভাপতি মাহবুবুল রহমান রিয়াদ প্রমুখ।

একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি নোয়াখালী পৌর বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সুধারাম থানার সামনে গিয়ে শেষ হয়। এছাড়া মে দিবস উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলায় পৃথক পৃথক র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা