যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র সক্ষমতার বড় অংশ এখনো ব্যবহার করা হয়নি বলে দাবি করেছে দেশটি। ইরানি সংবাদমাধ্যম ‘প্রেস টিভি’র বরাতে এ তথ্য জানা গেছে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেজা তালাই-নিক বলেন, দেশটি বর্তমানে উচ্চমাত্রার রক্ষণাত্মক ও পাল্টা আঘাতের সক্ষমতা বজায় রেখেছে। তিনি জানান, দেশীয় প্রযুক্তিতে ইরান ১ হাজারেরও বেশি ধরনের অস্ত্র উৎপাদন করছে এবং হাজার হাজার প্রতিষ্ঠান এতে যুক্ত রয়েছে।
তালাই-নিক আরও বলেন, কোনো স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও অস্ত্র উৎপাদন থেমে থাকবে না। পাশাপাশি তিনি হরমুজ প্রণালিকে ইরানের ‘নিয়ন্ত্রণের হাতিয়ার’ হিসেবে উল্লেখ করে এর মাধ্যমে আঞ্চলিক জলসীমায় প্রভাব বিস্তারের কথা জানান।

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন