বিপ্লবী বার্তা

মূল পাতা

এক্সক্লুসিভ

কারাগারেই রাজিনের এসএসসি পরীক্ষা

কারাগারেই রাজিনের এসএসসি পরীক্ষা
নোয়াখালী জেলা কারাগার। ছবি: সংগ্রহীত

জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষা, অথচ চার দেয়ালের অন্ধকার প্রকোষ্ঠই এখন তার পরীক্ষা কেন্দ্র। নোয়াখালীতে হত্যা মামলার আসামি হয়ে কারাগারে বন্দি থেকেই ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় অংশগ্রহণ করছে মাহবুব এলাহী রাজিন (১৫) নামে এক কিশোর।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে বিশেষ ব্যবস্থায় তার এই পরীক্ষা শুরু হয়।

রাজিন নোয়াখালী সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের কাশিপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় নোয়ান্নই উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। একটি হত্যা মামলায় জড়িত থাকার অভিযোগে সে গাজীপুর কিশোর উন্নয়ন কেন্দ্রে (সংশোধনাগার) বন্দি ছিল। তবে শিক্ষার অধিকার থেকে যাতে সে বঞ্চিত না হয়, সেজন্য আদালতের কাছে আবেদন করা হলে নোয়াখালীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তাকে পরীক্ষায় অংশগ্রহণের বিশেষ অনুমতি প্রদান করেন।

আইনি প্রক্রিয়ার কারণে রাজিনের নির্ধারিত কেন্দ্র নোয়াখালী জিলা স্কুল হলেও নিরাপত্তার স্বার্থে কারাগারের ভেতরেই তার পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। জিলা স্কুল কেন্দ্রের তত্ত্বাবধানেই এই পরীক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

নোয়াখালী কারাগারের জেল সুপার আ. বারেক জানান, রাজিন মূলত গাজীপুর কিশোর সংশোধনী কেন্দ্রে থাকে। শুধুমাত্র এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য তাকে নোয়াখালী কারাগারে আনা হয়েছে। নিয়ম অনুযায়ী বাকি পরীক্ষাগুলোও একইভাবে কারাগারের ভেতরে নেওয়া হবে।

এ বছর নোয়াখালী জেলায় এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট ৭৫টি কেন্দ্রে ৩৫ হাজার ৫০১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে দাখিলে ৮ হাজার ৬৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ৭২৩ জন পরীক্ষার্থী রয়েছে। তবে হাজারো পরীক্ষার্থীর ভিড়ে কারাগারে বসে পরীক্ষা দেওয়া রাজিনের বিষয়টি জেলাজুড়ে বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

আসামি কারাগার এসএসসি পরীক্ষা

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২২ এপ্রিল ২০২৬

কারাগারেই রাজিনের এসএসসি পরীক্ষা

প্রকাশের তারিখ : ২২ এপ্রিল ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা