বিপ্লবী বার্তা

২০২৭ সালের জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি

২০২৭ সালের এসএসসি ও সমমান এবং এইচএসসি পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে শিক্ষা মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের শুরুতেই এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে, আর জুনে শুরু হবে এইচএসসি পরীক্ষা।বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক জরুরি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।তিনি বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি শুরু হয়ে ফেব্রুয়ারির মধ্যে শেষ হবে। অন্যদিকে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন এবং তা শেষ হবে ১৩ জুলাই।শিক্ষামন্ত্রী আরও জানান, পরীক্ষার সময়সূচি আগে থেকেই ঘোষণা করা হচ্ছে যাতে শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেন। পরীক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

২০২৭ সালের জানুয়ারিতে এসএসসি, জুনে এইচএসসি