যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফার সম্ভাব্য আলোচনাকে ঘিরে পাকিস্তানে জোর প্রস্তুতি নেওয়া হয়েছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ কার্যত লকডাউনের মধ্যে রয়েছে। রেড জোনসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সড়ক বন্ধ রাখা হয়েছে। জানা গেছে, গত ২৪ ঘণ্টায় একাধিক মার্কিন সি–১৭ গ্লোবমাস্টার উড়োজাহাজ ইসলামাবাদে অবতরণ করেছে। আরও কিছু উড়োজাহাজ আসার পথে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আলোচনায় অংশগ্রহণের বিষয়ে ইরানের অবস্থান এখনো স্পষ্ট নয়। এদিকে আলোচনা আয়োজনের লক্ষ্যে পাকিস্তান ব্যাপক কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। দেশটির প্রতিরক্ষাপ্রধান সম্প্রতি তিন দিনের সফরে তেহরান সফর করেছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রের আগাম প্রতিনিধি দল যাদের মধ্যে নিরাপত্তা সদস্য ও সাঁজোয়া যান রয়েছে—ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছাতে শুরু করেছে। এতে আলোচনা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা জোরদার হয়েছে। তবে সাম্প্রতিক উত্তেজনা এবং উভয় পক্ষের কঠোর অবস্থান সম্ভাব্য এই আলোচনার ওপর অনিশ্চয়তার ছায়া ফেলেছে।

সোমবার, ২০ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন