বিপ্লবী বার্তা

মূল পাতা

রাজনীতি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, 'সম্প্রতি ঘোষিত নতুন দরে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই খাতভিত্তিক মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে।'

মিয়া গোলাম পরওয়ার বলেন, 'জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। এতে খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি পাবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ, যাদের আয় অপরিবর্তিত থাকলেও ব্যয় বহুগুণে বেড়ে যাবে।'

তিনি আরও উল্লেখ করেন, 'শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়ার ফলে পণ্যের দাম আরও বাড়বে, যা মূল্যস্ফীতিকে তীব্র করতে পারে। পাশাপাশি কৃষি খাতও বড় ধরনের চাপে পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের ব্যয় বৃদ্ধি পাওয়ায় কৃষকের উৎপাদন খরচ বাড়বে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সেক্রেটারি জেনারেল বলেন, 'বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দেবে বলেও মন্তব্য করেন তিনি। 

মূল্য বৃদ্ধি জামায়াতে ইসলামী প্রতিবাদ জ্বালানী সংকট

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধিতে জামায়াতের প্রতিবাদ

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

জ্বালানি তেলের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ ও তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার (১৯ এপ্রিল) এক বিবৃতিতে এই প্রতিক্রিয়া জানান দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।

বিবৃতিতে তিনি বলেন, 'সম্প্রতি ঘোষিত নতুন দরে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা, কেরোসিন ১৮ টাকা, অকটেন ২০ টাকা এবং পেট্রোল ১৯ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এই খাতভিত্তিক মূল্যবৃদ্ধি দেশের সামগ্রিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলবে এবং সাধারণ মানুষের জীবনে নতুন করে দুর্ভোগ সৃষ্টি করবে।'

মিয়া গোলাম পরওয়ার বলেন, 'জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ফলে পরিবহন ব্যয় বেড়ে যাবে, যার সরাসরি প্রভাব পড়বে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ওপর। এতে খাদ্যপণ্যসহ প্রায় সব ধরনের পণ্যের দাম বৃদ্ধি পাবে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ, যাদের আয় অপরিবর্তিত থাকলেও ব্যয় বহুগুণে বেড়ে যাবে।'

তিনি আরও উল্লেখ করেন, 'শিল্প-কারখানার উৎপাদন ব্যয় বাড়ার ফলে পণ্যের দাম আরও বাড়বে, যা মূল্যস্ফীতিকে তীব্র করতে পারে। পাশাপাশি কৃষি খাতও বড় ধরনের চাপে পড়বে। সেচ, পরিবহন ও কৃষি উপকরণের ব্যয় বৃদ্ধি পাওয়ায় কৃষকের উৎপাদন খরচ বাড়বে, যা খাদ্য নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সেক্রেটারি জেনারেল বলেন, 'বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ এমনিতেই জীবনযাত্রার ব্যয় সামাল দিতে হিমশিম খাচ্ছে। এর মধ্যে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ‘মরার ওপর খাঁড়ার ঘা’ হয়ে দেখা দেবে বলেও মন্তব্য করেন তিনি। 

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা