বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক-১

জসিম আহামেদ
জসিম আহামেদ
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ | প্রিন্ট সংস্করণ
ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক-১
ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার। ছবি: বিপ্লবী বার্তা

ভালুকা ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ মো. রাকিব নামের এক যুবককে আটক করা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী বাগরাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। ভরাডোবা হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিনের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে মাদকবাহী প্রাইভেটকারটি গতিরোধ করে এবং তল্লাশি চালিয়ে ৯০ বোতল মদ উদ্ধার করে।

আটককৃত যুবকের নাম মো. রাকিব। সে ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা এলাকার বাসিন্দা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

মহাসড়কে মাদক ও চোরাচালান রোধে হাইওয়ে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

ভারত আটক মদ পুলিশ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ৩০ আগস্ট ২০২৬

ভালুকায় ৯০ বোতল ভারতীয় মদ উদ্ধার, আটক-১

প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬

featured Image

ভালুকা ময়মনসিংহের ভালুকায় হাইওয়ে পুলিশের বিশেষ অভিযানে ৯০ বোতল ভারতীয় মদ ও একটি প্রাইভেটকারসহ মো. রাকিব নামের এক যুবককে আটক করা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা গেছে, ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাঠালী বাগরাপাড়া এলাকায় এই অভিযান চালানো হয়। ভরাডোবা হাইওয়ে থানার সার্জেন্ট আলাউদ্দিনের নেতৃত্বে একটি টহল দল অভিযান চালিয়ে মাদকবাহী প্রাইভেটকারটি গতিরোধ করে এবং তল্লাশি চালিয়ে ৯০ বোতল মদ উদ্ধার করে।

আটককৃত যুবকের নাম মো. রাকিব। সে ধোবাউড়া উপজেলার পশ্চিম শালকোনা এলাকার বাসিন্দা। অভিযানে মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

ভরাডোবা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ইশতিয়াক আহমেদ জানিয়েছেন, উদ্ধারকৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৮৯ হাজার টাকা। আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"

মহাসড়কে মাদক ও চোরাচালান রোধে হাইওয়ে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা