বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

তেল নিতে গিয়ে পুলিশকে পেটালো যুবক

তেল নিতে গিয়ে পুলিশকে পেটালো যুবক
পুলিশকে পেটানো যুবক আটক। ছবি: বিপ্লবী বার্তা

নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যের ওপর চড়াও হওয়া, ইউনিফর্ম ছিঁড়ে ফেলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার গাবতলী এলাকার ‘ইসলাম ফিলিং স্টেশন’-এ এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন গাবতলী এলাকার সাইদুর হোসেনের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, বুধবার ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল রাখতে পুলিশের একটি দল নিয়োজিত ছিল। এসময় দেলোয়ার হোসেন তার মোটরসাইকেলটি মূল রাস্তায় দাঁড় করিয়ে রাখলে যানজটের সৃষ্টি হয়। কর্তব্যরত এএসআই সিদ্দিকুর রহমান যানজট নিরসনের স্বার্থে তাকে মোটরসাইকেলটি সরিয়ে নিতে বলেন। এতে দেলোয়ার রাগান্বিত হয়ে মোটরসাইকেল সরাতে অস্বীকৃতি জানান। দ্বিতীয়বার অনুরোধ করলে তিনি চড়াও হয়ে পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলে কিল-ঘুষি মারতে থাকেন। পরে উপস্থিত অন্যান্য চালকরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করেন।

আহত পুলিশ সদস্য এএসআই সিদ্দিকুর রহমান বলেন, "সরকারি দায়িত্ব পালনকালে যানজট নিরসনের জন্য তাকে গাড়ি সরাতে বলেছিলাম। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালান। আমি প্রাথমিক চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করেছি।"

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) জানান, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

পুলিশ আসামি ফিলিং স্টেশন

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

তেল নিতে গিয়ে পুলিশকে পেটালো যুবক

প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

featured Image

নওগাঁর নিয়ামতপুরে ফিলিং স্টেশনে দায়িত্ব পালনকালে এক পুলিশ সদস্যের ওপর চড়াও হওয়া, ইউনিফর্ম ছিঁড়ে ফেলা এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দেলোয়ার হোসেন ডেভিড (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার গাবতলী এলাকার ‘ইসলাম ফিলিং স্টেশন’-এ এই ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন গাবতলী এলাকার সাইদুর হোসেনের ছেলে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, বুধবার ফিলিং স্টেশনে পেট্রোল ও অকটেন বিতরণ কার্যক্রম সুশৃঙ্খল রাখতে পুলিশের একটি দল নিয়োজিত ছিল। এসময় দেলোয়ার হোসেন তার মোটরসাইকেলটি মূল রাস্তায় দাঁড় করিয়ে রাখলে যানজটের সৃষ্টি হয়। কর্তব্যরত এএসআই সিদ্দিকুর রহমান যানজট নিরসনের স্বার্থে তাকে মোটরসাইকেলটি সরিয়ে নিতে বলেন। এতে দেলোয়ার রাগান্বিত হয়ে মোটরসাইকেল সরাতে অস্বীকৃতি জানান। দ্বিতীয়বার অনুরোধ করলে তিনি চড়াও হয়ে পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন এবং একপর্যায়ে তার ইউনিফর্ম ছিঁড়ে ফেলে কিল-ঘুষি মারতে থাকেন। পরে উপস্থিত অন্যান্য চালকরা এগিয়ে এসে পুলিশ সদস্যকে উদ্ধার করেন।

আহত পুলিশ সদস্য এএসআই সিদ্দিকুর রহমান বলেন, "সরকারি দায়িত্ব পালনকালে যানজট নিরসনের জন্য তাকে গাড়ি সরাতে বলেছিলাম। এতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমার ওপর হামলা চালান। আমি প্রাথমিক চিকিৎসা শেষে থানায় মামলা দায়ের করেছি।"

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান (পিপিএম) জানান, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় থানায় মামলা করা হয়েছে। অভিযুক্ত আসামিকে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী
নির্বাহী সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা