জামালপুর সদর থানা পুলিশের একটি বিশেষ অভিযানে হেরোইন ও ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধারকৃত এসব মাদকের বাজারমূল্য প্রায় ১৫ লক্ষ ৯০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর পৌরসভার পূর্ব কাঁচারীপাড়া মেষ্টা খাঁনবাড়ী সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সদর থানার এসআই খাইরুজ্জামানের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল মাদক ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে মোছাঃ লাকসি বেগমকে (৪১) গ্রেপ্তার করে। পরে তার বসতবাড়ির গেট সংলগ্ন গলি থেকে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে ১০৪ গ্রাম হেরোইন (২০ পুটলা), যার আনুমানিক বাজারমূল্য ১০ লক্ষ ৪০ হাজার টাকা। এছাড়া ১ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেপ্তারকৃত লাকসি বেগম ইসলামপুর উপজেলার বেপারীপাড়া এলাকার বাসিন্দা হলেও বর্তমানে জামালপুর সদরের পূর্ব কাঁচারীপাড়ায় বসবাস করছিলেন। পুলিশ জানায়, এ ঘটনার সাথে আরও ২-৩ জন অজ্ঞাতনামা ব্যক্তি জড়িত রয়েছে। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
জামালপুর সদর থানা পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানায় পুলিশ।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন