নরসিংদী সদর উপজেলার আরশিনগর এলাকায় রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে আসাদউল্লাহ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আসাদউল্লাহ রায়পুরা উপজেলার বাঁশগাড়ি গ্রামের মনির মিয়ার ছেলে। তিনি নরসিংদী শহরের সঙ্গীতা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে আসাদউল্লাহ আরশিনগর এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এসময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর 'সুবর্ণ এক্সপ্রেস' ট্রেনের নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, সুবর্ণ এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে এই দুর্ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, "নিহতের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা রেলওয়ে পুলিশ ফাঁড়িতে পৌঁছানোর পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন