নওগাঁর নিয়ামতপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও মেলার মধ্য দিয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পরিষদ স্থায়ী মঞ্চে গিয়ে শেষ হয়। এরপর ফিতা কেটে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
মেলা উদ্বোধন শেষে ইউএনও মুর্শিদা খাতুন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এবারের মেলায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১২টি স্টল স্থান পেয়েছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবিত বিভিন্ন বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করছে। এই মেলা আগামীকাল পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মুর্শিদা খাতুন বলেন, "বর্তমান যুগ বিজ্ঞানের যুগ। আমাদের শিক্ষার্থীদের আধুনিক বিজ্ঞানের সাথে তাল মিলিয়ে এগিয়ে যেতে হবে। কেবল পাঠ্যবই নয়, বরং নতুন নতুন আবিষ্কার ও গবেষণায় মনোযোগ দিতে হবে যাতে দেশ ও জাতি উপকৃত হয়।"
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম এবং উপজেলা খাদ্য নিয়ন্ত্রক পারভেজ আনোয়ার প্রমুখ। বক্তারা শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও বিজ্ঞানের প্রতি আগ্রহী করে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন