ঢাকা দক্ষিণ থেকে সিটি নির্বাচনের ঘোষণা ইশরাকের
ছবিঃ সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে লড়ার ঘোষণা দিয়েছেন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৬ আসন থেকে নির্বাচিত এমপি ইশরাক হোসেন। আজ সোমবার (২৩ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুক পেইজের এক পোস্টে এ কথা জানান তিনি।  


এর আগে রোববার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া-ও ঢাকা দক্ষিণে মেয়র পদে লড়াইয়ের ঘোষণা দিয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়।


আসিফ মাহমুদ ‘চব্বিশের গণঅভ্যুত্থান’-পরবর্তী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তিনি উপদেষ্টা পদ থেকে সরে দাঁড়ান। পরে নির্বাচনকালীন সময়ে এনসিপির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করেন।


রাজনৈতিক অঙ্গনে সম্ভাব্য এ দুই প্রার্থীর ঘোষণাকে ঘিরে রাজধানীর দক্ষিণাঞ্চলে নতুন করে নির্বাচনী আলোচনার আবহ তৈরি হয়েছে। উল্লেখ্য, ইশরাক হোসেন বিএনপি নেতা ও প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকা-র ছেলে।