রিয়াদে জুলাই শহীদদের স্মরণে এনসিপি ডায়াস্পোরার দোয়া মাহফিল
এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স, সৌদি আরবের রিয়াদ অঞ্চলের উদ্যোগে জুলাই শহীদদের স্মরণে এক দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) বাদ জুম্মা রিয়াদের একটি আবাসিক এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই আন্দোলনে নতুন বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে আত্মোৎসর্গকারী সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। স্থানীয় মসজিদের খাদেম দোয়া পরিচালনা করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স সৌদি আরবের আহ্বায়ক ফয়সাল আহমেদ নুর, অর্থ সচিব সিদ্দিকুর রহমান রাসেল, সহ-অর্থ সচিব কিয়ান চৌধুরী এবং আলাউদ্দিন।রিয়াদ উপ-কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক আসিফ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক রবিউল হাসান নীরব (আহমেদ) ও জাহিদুল ইসলাম হাসান, মুখ্য সংগঠক হুমায়ুন কবির, অর্থ সচিব সাইফুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব রিমেল শিকদারসহ সংগঠনের নির্বাহী ও সাধারণ সদস্যরা।অনুষ্ঠানে বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আদর্শ ধারণ করে দেশ গঠনে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।দোয়া ও মিলাদ শেষে এনসিপি ডায়াস্পোরা রিয়াদ অঞ্চলের নেতৃবৃন্দের পক্ষ থেকে উপস্থিত সকলের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়।