দুপুর ২টা পর্যন্ত সারাদেশে ৪৮৬টি বিশৃঙ্খলা, জালভোট ৫৯টি
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।
চলমান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে দেশের ৪৮৬টি কেন্দ্রে বিশৃঙ্খলার ঘটনা ঘটেছে। জালভোট দেওয়া হয়েছে ৫৯টি এবং ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনা ঘটেছে ৩টি জায়গায়।
গণতান্ত্রিক অধিকার চর্চায় বয়স কোনো বাধা নয়, এ কথা আবারও প্রমাণ করলেন চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার ১১০ বছর বয়সী মনোয়ারা খাতুন। বার্ধক্যজনিত কারণে হাটাচলায় অক্ষম হলেও অদম্য ইচ্ছাশক্তিতে পুত্রবধূর কাধে ভর করে...
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে ফরিদপুর জেলায় উৎসবমুখর ও শান্ত পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জেলার ৬৫৭টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে।
ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার ডুমাইন বাজার এলাকায় একটি ভোটকেন্দ্রের পাশ থেকে বোমা সদৃশ একটি বস্তু উদ্ধার করেছে পুলিশ।
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচন যদি নিরপেক্ষ, সুষ্ঠু ও বিতর্কহীন হয় তাহলে ফল মেনে নিতে আপত্তি নেই। তবে নির্বাচন অবশ্যই নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হতে হবে। ভোট নিয়ে কোনো ধরণের বিভ্রান্তি...
যশোরে নির্বাচনী সহিংসতায় দুই ব্যক্তি আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিটের দিকে যশোর-৩ আসনের তালবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের বাইরে এ ঘটনা ঘটে।
কুড়িগ্রামে শান্তিপূর্ণ ও সুস্থ পরিবেশে ভোটগ্রহণ চলছে এবং আইনশৃঙ্খলা বাহিনীও যথেষ্ট তৎপর অবস্থায় রয়েছে। ফলে ভোটার উপস্থিতির সংখ্যাও অনেক বেশি।
নোয়াখালীর হাতিয়া উপজেলার চরঈশ্বর ইউনিয়নের গামছাখালী এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাংবাদিক মিরাজ উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে।
নোয়াখালী হাতিয়ায় ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসুদ এর স্ত্রীর উপর হামলার অভিযোগ উঠেছে। সকালে বুড়িরচর ৭ নং ওয়ার্ডের জোড়খালী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।
চুয়াডাঙ্গা পৌরসভার ৯ নং ওয়ার্ডের রিজিয়া খাতুন প্রভাতী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র থেকে ৭৯ হাজার টাকা রাখার অভিযোগে জামায়াতের এক ওয়ার্ড আমীর শরীফ জিসানকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে ভ্রাম্যমাণ আদালতের...