বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

ছাত্রলীগের রাজনীতির জেরে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

ছবি: সংগৃহীত

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। এ-সংক্রান্ত ঘোষণাপত্রে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ ঘোষণা দেন ইদ্রিস মৃধা।

জানা গেছে, আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের বাসিন্দা ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত; বর্তমানে তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন তার বাবা।

ইদ্রিস মৃধার দাবি, ছেলের কর্মকাণ্ডে তিনি সামাজিক ও পারিবারিকভাবে অতিষ্ঠ। এ কারণে রোববার আইনজীবী রফিকুল ইসলামের মাধ্যমে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেন তিনি। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, রাহাত অবাধ্য হওয়ায় তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

ইদ্রিস মৃধা বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’

এ বিষয়ে রাহাত মৃধা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও কোনো সমস্যা নেই।

ছাত্রলীগ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২৯ নভেম্বর ২০২৬

ছাত্রলীগের রাজনীতির জেরে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

featured Image

ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। এ-সংক্রান্ত ঘোষণাপত্রে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করেছেন তিনি।

রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ ঘোষণা দেন ইদ্রিস মৃধা।

জানা গেছে, আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের বাসিন্দা ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত; বর্তমানে তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন তার বাবা।

ইদ্রিস মৃধার দাবি, ছেলের কর্মকাণ্ডে তিনি সামাজিক ও পারিবারিকভাবে অতিষ্ঠ। এ কারণে রোববার আইনজীবী রফিকুল ইসলামের মাধ্যমে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেন তিনি। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, রাহাত অবাধ্য হওয়ায় তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয়েছে।

ইদ্রিস মৃধা বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’

এ বিষয়ে রাহাত মৃধা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও কোনো সমস্যা নেই।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা