প্রিন্ট এর তারিখ : ২৯ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের রাজনীতির জেরে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা
মোঃ নুর সাইদ, মাল্টিমিডিয়া জার্নালিস্ট ||
ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকায় ছেলে রাহাত মৃধাকে ত্যাজ্য ঘোষণা করেছেন বাবা ইদ্রিস মৃধা। এ-সংক্রান্ত ঘোষণাপত্রে ছেলের সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করার কথা উল্লেখ করেছেন তিনি।রোববার (২৯ নভেম্বর) বরগুনা জেলা জজ আদালতের আইনজীবী মো. রফিকুল ইসলামের মাধ্যমে এ ঘোষণা দেন ইদ্রিস মৃধা।জানা গেছে, আমতলী উপজেলার উত্তর কালীবাড়ী গ্রামের বাসিন্দা ইদ্রিস মৃধার ছেলে রাহাত মৃধা দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত; বর্তমানে তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে রয়েছেন। শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত বলে অভিযোগ করেছেন তার বাবা।ইদ্রিস মৃধার দাবি, ছেলের কর্মকাণ্ডে তিনি সামাজিক ও পারিবারিকভাবে অতিষ্ঠ। এ কারণে রোববার আইনজীবী রফিকুল ইসলামের মাধ্যমে ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেন তিনি। ঘোষণাপত্রে উল্লেখ করা হয়, রাহাত অবাধ্য হওয়ায় তার সঙ্গে পারিবারিক ও সামাজিক সব ধরনের সম্পর্ক ছিন্ন করা হয়েছে।ইদ্রিস মৃধা বলেন, ‘আমার অবাধ্য হওয়ায় তাকে আইনিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন করা হয়েছে। তার সঙ্গে আমার ও আমার পরিবারের কোনো সম্পর্ক নেই।’এ বিষয়ে রাহাত মৃধা বলেন, ‘জননেত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগ আমার প্রাণ। আমাকে ত্যাজ্য করলেও আমি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে থেকে জীবন কাটাতে চাই। পরিবার থেকে বিচ্ছিন্ন করলেও কোনো সমস্যা নেই।
প্রকাশক: শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক: কাইয়ুম তালুকদার
উপদেষ্টা সম্পাদক: ড. জাহিদ আহমেদ চৌধুরী
জহুরুল ইসলাম সিটি সোসাইটি, হাউস-২, রোড-৬, ব্লক-কে, আফতাবনগর, ঢাকা ১২১২।
কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা