কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তির ব্যবহার, গবেষণা ও আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) ‘Wireless Technologies for Smart Agriculture’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের পুরোনো প্রশাসনিক ভবনের কনফারেন্স কক্ষে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের জরুরি কাজে ক্যাম্পাসের বাইরে অবস্থান করায় অনলাইনে যুক্ত হয়ে সেমিনারে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, দ্বিপক্ষীয় অংশগ্রহণের মধ্য দিয়ে আয়োজিত এ ধরনের সেমিনার উভয় দেশের জন্যই উপকারী হবে। দুই দেশের মধ্যে ধারণা ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে পারস্পরিক জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটবে। এ সেমিনারের মধ্য দিয়ে ভবিষ্যতে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের পথ সুগম হলো। এ সময় তিনি সেমিনারের সার্বিক সফলতা কামনা করেন।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মাদ ইমদাদুল হুদা। স্বাগত বক্তব্য দেন ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রক্টর ড. মাহবুবুর রহমান।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইন্দোনেশিয়ার টেলকম ইউনিভার্সিটির টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. হেন্ডি ব্রিয়ানটরো। এতে সভাপতিত্ব করেন ইইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মো. আলী আজগর।
এ ছাড়া বক্তব্য দেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক মো. তানজিল হোসেন এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আশরাফুল আলম। এ সময় ইইই বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন