নোয়াখালীতে ফরেস্ট একাডেমীর প্রধান সহকারী মো. শাহ আলম এবং তার স্ত্রী মোসা. শাহনাজ বেগমের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক নোয়াখালী জেলা।
বুধবার (২৫ নভেম্বর) দুদক সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপ-সহকারী পরিচালক মো. জাহেদ আলম বাদী হয়ে মামলা দুটি করেন। মামলায় আসামিরা হলে ) চট্টগ্রাম ফরেস্ট একাডেমীর প্রধান সহকারী হিসেবে কর্মরত মো. শাহ আলম (৫৩) ও তার স্ত্রী মোসা. শাহনাজ বেগম( ৫১)। শাহ আলম নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার নলুয়া গ্রামের মৃত মো চান মিয়ার ছেলে।
দুদক সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপ-সহকারী পরিচালক মো. জাহেদ আলম বলেন,শাহ আলম তৃতীয় শ্রেণির সীমিত বেতনভোগী সরকারি কর্মচারী। চার সন্তানের লেখাপড়া ও ভরণপোষণের খরচ চালানোর পর তার বৈধ আয় পাওয়া যায় ৫৯ লাখ ২০ হাজার ৪৭২ টাকা। তবে অনুসন্ধানে তার পারিবারিক ও অন্যান্য ব্যয় ২০ লাখ টাকা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ ৮২ লাখ ৪৩ হাজার ৯৬৬ টাকা পাওয়া যায়। এর মধ্যে সেনবাগের নলুয়া মৌজায় ১০টি দলিলে ১৫৪ দশমিক ২৫ শতাংশ এবং চট্টগ্রামের হালিশহরের রামপুর মৌজায় সাড়ে পাঁচ শতাংশ জমি রয়েছে। সব মিলিয়ে তার আয়ের চেয়ে ৪৩ লাখ ২৩ হাজার ৪৯৪ টাকার বেশি সম্পদ পাওয়া গেছে। এ অভিযোগে দুদক আইনের ২৭ এর ১ ধারায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
অন্য দিকে অনুসন্ধানে তার স্ত্রীর বিরুদ্ধে দেখা যায়, শাহনাজ বেগম একজন গৃহিণী এবং তার আয়ের কোনো উৎস নেই। তিনি স্বামীর ওপর নির্ভরশীল। অথচ গত বছরের ৯ অক্টোবর দুদকে জমা দেওয়া সম্পদ বিবরণীতে স্ত্রীকে ব্যবসায়ী দেখিয়ে ৯০ লাখ টাকার ব্যবসার পুঁজির মিথ্যা তথ্য দেন শাহ আলম। এছাড়া স্ত্রীর নামে ৪২ লাখ ৯৫ হাজার ৫০০ টাকার স্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। মিথ্যা তথ্য দেওয়া এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনে যোগসাজশের অভিযোগে দুদক আইনের ২৬ এর ২ ও ২৭ এর ১ ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়।
দুদক সমন্বিত জেলা কার্যালয় নোয়াখালীর উপ-সহকারী পরিচালক মো. জাহেদ আলম বলেন, ফরেস্ট একাডেমিতে প্রধান সহকারী হিসেবে কর্মরত থাকায় অবৈধ ভাবে সম্পদ অর্জন করেন। এ বিষেয় শাহ আলম ও তার স্ত্রীর বিরুদ্ধে দুটি পৃথক মামলা করা হয়।

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন