বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

হানাদারমুক্ত দিবস

রাজাপুর প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে নিয়ে হানাদারমুক্ত দিবস উদযাপন

ছবিঃ বিপ্লবী বার্তা

মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ঝালকাঠির রাজাপুরে রাজাপুর প্রেসক্লাবের উদ্যোগে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে উপজেলার উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্র সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, ২০১২ সাল থেকে প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। ভবিষ্যতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ আয়োজন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। বৃহত্তর বরিশাল ছিল ৯ নম্বর সেক্টরের অধীন। এ সেক্টরের কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল। রাজাপুর অঞ্চলের মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার মেজর শাহজাহান ওমর বীর উত্তম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজাপুর থানা কমান্ডারের দায়িত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী আজাদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক পোপাল কর্মকার।

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

হানাদারমুক্ত দিবস

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

রাজাপুর প্রেসক্লাবের উদ্যোগে শিক্ষার্থীদের সাথে নিয়ে হানাদারমুক্ত দিবস উদযাপন

প্রকাশের তারিখ : ২৩ নভেম্বর ২০২৬

featured Image

মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস স্মরণ, নতুন প্রজন্মের মাঝে দেশপ্রেমের চেতনা ছড়িয়ে দেওয়া এবং মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে ঝালকাঠির রাজাপুরে রাজাপুর প্রেসক্লাবের উদ্যোগে হানাদারমুক্ত দিবস পালিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সকালে রাজাপুর প্রেসক্লাবের আয়োজনে উপজেলার উত্তর উত্তমপুর বহুমুখী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের অংশগ্রহণে ছাত্র সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত আরা মৌরী। তিনি বলেন, মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। শিক্ষার্থীদের দেশপ্রেম, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মো. মনিরুজ্জামান বলেন, ২০১২ সাল থেকে প্রেসক্লাবের উদ্যোগে দিবসটি পালন করা হচ্ছে। ভবিষ্যতে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানে এ আয়োজন ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস এবং বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, ১৯৭১ সালে বাংলাদেশকে ১১টি সেক্টরে বিভক্ত করে মুক্তিযুদ্ধ পরিচালিত হয়। বৃহত্তর বরিশাল ছিল ৯ নম্বর সেক্টরের অধীন। এ সেক্টরের কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল। রাজাপুর অঞ্চলের মুক্তিযুদ্ধে সাব-সেক্টর কমান্ডার মেজর শাহজাহান ওমর বীর উত্তম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। রাজাপুর থানা কমান্ডারের দায়িত্বে ছিলেন বীর মুক্তিযোদ্ধা কেরামত আলী আজাদ।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাইনুল ইসলাম। শুভেচ্ছা বক্তব্য রাখেন রাজাপুর প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক পোপাল কর্মকার।

মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ, নতুন প্রজন্মকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করা এবং মাদকমুক্ত সমাজ গড়ার শপথ গ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা