বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবির হলে মাদক ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শহীদ ফরহাদ হোসেন হলে মাদক সেবন এবং আবাসিক শিক্ষকদের হেনস্তার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন আবাসিক শিক্ষার্থীরা।

শনিবার (২১ নভেম্বর) সকাল ১১টায় হলের প্রধান ফটকে এ কর্মসূচি পালন করেন তাঁরা। এতে হল সংসদের সাবেক ভিপি মো. শরিফুল ইসলামসহ হলের সাধারণ আবাসিক শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলে মাদকের বিস্তার এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনা হলের শিক্ষার পরিবেশ ও শৃঙ্খলার জন্য উদ্বেগজনক। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রশাসনকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

হল সংসদের সাবেক ভিপি মো. শরিফুল ইসলাম বলেন, ‘শিক্ষাপ্রতিষ্ঠানের আবাসিক হলে মাদকের বিস্তার এবং শিক্ষকদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। গতকাল মাদকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে এসে দুজন হাউস টিউটর এবং সহকারী প্রক্টর হেনস্তার শিকার হন। আমরা প্রশাসনের কাছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।’

হলের আবাসিক শিক্ষার্থী ইয়াসিন আরাফাত ফারুকী বলেন, ‘গতকাল যে ঘটনাটি ঘটেছে, সেটি অত্যন্ত দুঃখজনক। একজন হাউস টিউটরের গায়ে হাত তোলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এ ধরনের ঘটনার আর পুনরাবৃত্তি চাই না। গতকালের ঘটনায় জড়িতদের শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য, শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায় শহীদ ফরহাদ হোসেন হলের সি ব্লকের ৬১২ নম্বর কক্ষে মাদকবিরোধী অভিযান চালায় হল প্রশাসন ও প্রক্টরিয়াল টিম। এ সময় মাদক সেবনের অভিযোগে সাত শিক্ষার্থী ও এক বহিরাগতকে শনাক্ত করা হয়। কক্ষটি থেকে গাঁজা, বিয়ারের বোতল ও মাদক সেবনের বিভিন্ন সরঞ্জাম উদ্ধারের পর সিলগালা করে দেয় প্রশাসন।

পরে একই ব্লকের ১০৪ নম্বর কক্ষে তল্লাশির সময় দুই হাউস টিউটরকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে দুই শিক্ষার্থীর বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতেই শনিবার মানববন্ধন করেন হলের আবাসিক শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ২২ নভেম্বর ২০২৬

চবির হলে মাদক ও শিক্ষক হেনস্তার প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা