লক্ষ্মীপুরের রায়পুরে ককটেল বিস্ফোরণ, ছুরিকাঘাত ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার নাজমুল হাসান মামুনের পাঁচ দিনের রিমান্ড চলছে। একই মামলায় তাঁর সহযোগী জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
পুলিশ সূত্রে জানা গেছে, মামুনের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ১৬টি মামলা রয়েছে। তাঁকে দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের পাঁচজনের একজন বলে দাবি করেছে পুলিশ। তাঁর প্রকৃত পরিচয় ও কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত ৩ নভেম্বর রাতে রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট বাজারে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। একই ঘটনায় তিনজনকে ছুরিকাঘাতের অভিযোগও ওঠে। পরে এ ঘটনায় নাজমুল হাসান মামুনকে (৩১) আটক করে পুলিশ।
আটকের সময় নিজের পরিচয় গোপন করে তিনি সাইফুল ইসলাম সুজন নাম ব্যবহার করেন বলে জানিয়েছে পুলিশ। এ ছাড়া নিজের গ্রামের বাড়ি ভোলা সদর উপজেলায় বলে পরিচয় দিয়েছিলেন তিনি।
পরবর্তী সময়ে তাঁর ভাড়া বাসায় অভিযান চালিয়ে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ। এ ছাড়া বাড়ির মাটির নিচে পুঁতে রাখা দুটি ড্রামের কৌটা থেকে ১১টি শক্তিশালী ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার করা হয়।
এ ঘটনায় আদালত মামুনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বর্তমানে তাঁর রিমান্ড চলছে। পাঁচ দিনের রিমান্ড শেষে তাঁকে আরও ১০ দিন জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করেছে পুলিশ।
অন্যদিকে, গত বুধবার (১৯ নভেম্বর) লক্ষ্মীপুর আদালত মামুনের সহযোগী জাবেদের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি বর্তমানে লক্ষ্মীপুর জেলা কারাগারে রয়েছেন।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন ভূঁইয়া জানান, নাজমুল হাসান মামুন দেশের মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের পাঁচজনের একজন। পরিচয় গোপন করতে তিনি নিজের নাম সাইফুল ইসলাম সুজন বলেছিলেন। দেশের বিভিন্ন থানায় তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। মামুনের পাঁচ দিনের রিমান্ড চলছে এবং তাঁর সহযোগী জাবেদের চার দিনের রিমান্ডের আদেশ হয়েছে।
ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

রোববার, ২২ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন