একটি বোমা বিস্ফোরিত, সাদা ব্যাগে মিলল আরেকটি অবিস্ফোরিত বস্তু; উদ্ধার করেছে পুলিশ
যশোরের কেশবপুর উপজেলার হাসানপুর বাজারে বিএনপি কার্যালয়ের সামনে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে একটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়েছে। ঘটনাস্থল থেকে সাদা ব্যাগের মধ্যে থাকা আরেকটি বোতলসদৃশ অবিস্ফোরিত বস্তু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় বাজারের ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৮ নভেম্বর) গভীর রাতে হাসানপুর বাজারের সভাপতি মনজুরুল আলম পলাশের বাড়িসংলগ্ন একটি দোকানে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে আতিয়ার রহমান নামাজ পড়তে যাওয়ার সময় বিএনপি কার্যালয়ের দক্ষিণ পাশে রাস্তার ধারে একটি সাদা রঙের ব্যাগ দেখতে পান। নামাজ শেষে ফেরার পথে আরও একজনকে সঙ্গে নিয়ে তিনি বিষয়টি বাজারের সভাপতি মনজুরুল আলম পলাশকে জানান। পরে ব্যাগের ভেতরে বোতলসদৃশ একটি বস্তু দেখতে পান তারা। সেখান থেকে পেট্রোলের গন্ধ পাওয়া যাচ্ছিল বলে জানান স্থানীয়রা।
বাজারের নিরাপত্তাপ্রহরী হায়দার রহমান জানান, বিএনপি কার্যালয়ের সামনে বোতলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখেছেন। কার্যালয়ের দরজা ও আশপাশের অংশ কালো হয়ে থাকতে দেখা গেছে।
বাজারের সভাপতি মনজুরুল আলম পলাশ বলেন, ‘আমার কারও সঙ্গে কোনো শত্রুতা নেই। সকালে নামাজ পড়ে ফেরার সময় আমাকে ঘটনাটি জানানো হয়। ধারণা করছি, গভীর রাতে বৃষ্টির মধ্যে এ ঘটনা ঘটেছে। আমি সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিচার দাবি করছি।’
বিএনপি নেতা মাহাব্বুর রহমান মল্লিক বলেন, ‘সারাদেশে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে গতকাল একটি মিছিল বের করা হয়েছিল। মিছিল শেষে কার্যালয় থেকে বাসায় চলে যাই। সকালে ফোনে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে আসি। কার্যালয়ের সামনে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কারের প্রস্তাবসংক্রান্ত একটি ফেস্টুন পোড়া অবস্থায় দেখতে পাই। বিষয়টি পুলিশকে জানিয়েছি।’
খবর পেয়ে কেশবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত বস্তুটি উদ্ধার করে।
কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান মুঠোফোনে জানান, ঘটনার বিষয়ে পুলিশের একটি সোর্স কাজ করছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন