বিপ্লবী বার্তা

মূল পাতা

সারাদেশ

বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিএনপি অফিস ও কৃষকলীগ আগুন

ছবিঃ বিপ্লবী বার্তা

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ ও স্থানীয় রুটগুলোতে  যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, বাগেরহাট জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আকনের বাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাতে শহরের হাড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া একই দিন রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। একই রাতে জেলার ফকিরহাট উপজেলার সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা শথিলের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রাতে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান। এছাড়া জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসস্টান্ড এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দেয় দূর্বৃত্তরা।

বাগেরহাটেরি পুশিল সুপার মো: জামিরুল ইসলাম জানান, বাগেরহাট জেলা জুড়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্তে করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এছাড়া জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির জানান, নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর ও বাগেরহাট-শরণখোলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

বাগেরহাট থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, বিএনপি অফিস ও কৃষকলীগ আগুন

প্রকাশের তারিখ : ১৯ নভেম্বর ২০২৬

featured Image

নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে ঢাকা ও চট্টগ্রামগামী কোনো বাস ছেড়ে যায়নি। তবে বাগেরহাট থেকে খুলনাসহ অভ্যন্তরীণ ও স্থানীয় রুটগুলোতে  যান চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে, বাগেরহাট জেলা কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক দুলাল আকনের বাড়ী আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা। বুধবার রাতে শহরের হাড়িখালী এলাকায় এ ঘটনা ঘটে। এছাড়া একই দিন রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে দূর্বৃত্তরা। একই রাতে জেলার ফকিরহাট উপজেলার সরকারি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা শথিলের বাড়িতে পেট্রোল বোমা হামলার ঘটনা ঘটেছে। রাতে মোটরসাইকেলে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যান। এছাড়া জেলার মোড়েলগঞ্জ উপজেলার বাসস্টান্ড এলাকায় একটি মোটরসাইকেলে আগুন দেয় দূর্বৃত্তরা।

বাগেরহাটেরি পুশিল সুপার মো: জামিরুল ইসলাম জানান, বাগেরহাট জেলা জুড়ে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের শনাক্তে করে গ্রেপ্তারে কাজ করছে পুলিশ। এছাড়া জেলাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

বাগেরহাট বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ফকির জানান, নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের বাস চলাচল বন্ধ রয়েছে। তবে খুলনা-বাগেরহাট, বাগেরহাট-পিরোজপুর ও বাগেরহাট-শরণখোলা রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা