বিপ্লবী বার্তা

মূল পাতা

জাতীয়

উৎসবমুখর আয়োজনে সরকারি মুকসুদপুর কলেজে নবীনবরণ

ছবিঃ বিপ্লবী বার্তা

গোপালগঞ্জের সরকারি মুকসুদপুর কলেজে উৎসবমুখর পরিবেশে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ, বার্ষিক সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে সুপেয় পানির ফিল্টার সংস্কার ও আধুনিকীকরণ কাজের উদ্বোধন করেন প্রধান অতিথি গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মো. সেলিমুজ্জামান সেলিম। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিক কার্যক্রম।

প্রধান অতিথির বক্তব্যে এমপি সেলিমুজ্জামান কলেজের শিক্ষার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নে নতুন ভবন নির্মাণ, মসজিদ স্থাপন, খেলার মাঠ উন্নয়ন এবং এক ভবন থেকে অন্য ভবনে যাতায়াতের জন্য সংযোগ সড়ক নির্মাণের আশ্বাস দেন। পাশাপাশি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে যোগ্য, দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, ইউরোপিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সহকারী অধ্যাপক সাবরিনা বিনতে আহমেদ, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবির, মুকসুদপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান ও সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজুসহ আমন্ত্রিত অতিথিরা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. লুৎফর রহমান। সঞ্চালনা করেন শিক্ষক পরিষদের সম্পাদক ও অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য মাহবুব রহমান বাবর।

এ সময় নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। পাশাপাশি সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানে কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

উৎসবমুখর আয়োজনে সরকারি মুকসুদপুর কলেজে নবীনবরণ

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা