বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

অধ্যক্ষ আজিজীর বিরুদ্ধে হয়রানি

৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৬ | প্রিন্ট সংস্করণ
৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি
ছবি: বিপ্লবী বার্তা

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত-সংক্রান্ত নোটিশ প্রত্যাহার এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক (ডিডি) মো. শামিউল ইসলাম প্রামাণিককে অপসারণ করা না হলে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা চালুর দাবিতে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জোট।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ও দাবির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীর বিরুদ্ধে হয়রানি এবং তদন্তের নামে ষড়যন্ত্রমূলক নোটিশ জারির প্রতিবাদে আগের দিন দেশের শতাধিক উপজেলা ও জেলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। এসব কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

জোটের অভিযোগ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. শামীউল ইসলাম প্রামাণিক শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানি করছেন। এ কারণে তাঁকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত-সংক্রান্ত নোটিশ প্রত্যাহার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণ করা না হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব প্রকৌশলী মো. আবুল বাশার।

দেলাওয়ার হোসেন আজিজী মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

রোববার, ০১ নভেম্বর ২০২৬


৪৮ ঘণ্টার আল্টিমেটাম, দাবি না মানলে অনির্দিষ্টকালের অবস্থানের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের পক্ষ থেকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের সভাপতি ও জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত-সংক্রান্ত নোটিশ প্রত্যাহার এবং মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক (ডিডি) মো. শামিউল ইসলাম প্রামাণিককে অপসারণ করা না হলে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে সংগঠনটি।

একই সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলির আদেশ জারি, নবম পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা প্রদান এবং আগামী ঈদুল ফিতর থেকে শতভাগ উৎসব ভাতা চালুর দাবিতে আগামী ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জোট।

সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচি ও দাবির কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীর বিরুদ্ধে হয়রানি এবং তদন্তের নামে ষড়যন্ত্রমূলক নোটিশ জারির প্রতিবাদে আগের দিন দেশের শতাধিক উপজেলা ও জেলায় মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষক-কর্মচারীরা। এসব কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষক-কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সংগঠনটি।

জোটের অভিযোগ, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রশাসন শাখার উপপরিচালক মো. শামীউল ইসলাম প্রামাণিক শিক্ষকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও হয়রানি করছেন। এ কারণে তাঁকে দায়িত্ব থেকে অপসারণের দাবি জানিয়েছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে অধ্যক্ষ দেলাওয়ার হোসাইন আজিজীর বিরুদ্ধে জারি করা তদন্ত-সংক্রান্ত নোটিশ প্রত্যাহার এবং সংশ্লিষ্ট কর্মকর্তাকে অপসারণ করা না হলে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সামনে অনির্দিষ্টকালের অবস্থান কর্মসূচি ঘোষণা করা হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের যুগ্ম সদস্যসচিব প্রকৌশলী মো. আবুল বাশার।


বিপ্লবী বার্তা

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা