চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি আবাসিক হলে শিক্ষার্থীদের জন্য অটোমেটেড কফি মেশিন স্থাপন করা হয়েছে। চাকসুর নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহানের উদ্যোগে এবং পাঁচটি হল সংসদের সহযোগিতায় বুধবার (২৮ অক্টোবর) এসব মেশিনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
হলগুলো হলো বিজয় ২৪ হল, শাহ আমানত হল, সূর্যসেন হল, প্রীতিলতা হল ও নবাব ফয়জুন্নেছা হল।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নির্বাহী সদস্য সোহানুর রহমান সোহানের উদ্যোগে এবং Axevra Automation Company Limited-এর সৌজন্যে এ কার্যক্রম বাস্তবায়িত হয়েছে। এতে সহযোগিতা করেছে সংশ্লিষ্ট পাঁচটি হল সংসদ।
উদ্যোক্তারা জানান, শিক্ষার্থীদের দৈনন্দিন জীবনকে আরও স্বাচ্ছন্দ্যময় করা এবং আবাসিক হলগুলোতে আধুনিক ও সহজলভ্য সেবা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে শিক্ষার্থীরা নিজ নিজ হল প্রাঙ্গণে স্বয়ংক্রিয় ব্যবস্থায় কফি সংগ্রহের সুবিধা পাবেন।
শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজন বিবেচনায় ক্যাম্পাসে আধুনিক সেবার পরিসর বাড়ানো এবং আবাসিক জীবনকে আরও সুবিধাজনক করার ক্ষেত্রে এ উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি, আধুনিক সেবা সম্প্রসারণ ও আবাসিক পরিবেশের উন্নয়নে চাকসুর চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন