বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চাকসুর উদ্যোগে ‘আজাদীর ইতিবৃত্ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন

ছবিঃ বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক বিভাগের উদ্যোগে ‘আজাদীর ইতিবৃত্ত’ শীর্ষক ইতিহাসভিত্তিক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বঙ্গভঙ্গ থেকে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান পর্যন্ত বাংলা ভূখণ্ডের মুক্তির সংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাস নিয়ে বইটি সংকলন করা হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ২টা ৩০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের চাকসু প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

গ্রন্থটিতে বঙ্গভঙ্গ, ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ, ২০১৩ ও ২০১৮ সালের বিভিন্ন আন্দোলন এবং ২০২৪ সালের জুলাই আন্দোলন নিয়ে দেশবরেণ্য লেখক ও ইতিহাসবিদদের প্রবন্ধ স্থান পেয়েছে। পাশাপাশি চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদকের বিভিন্ন কার্যক্রমের স্থিরচিত্রও সংকলিত হয়েছে এতে।

চাকসুর মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী। এ সময় চাকসুর সহসভাপতি (ভিপি) ইব্রাহিম হোসেন রনি, সাধারণ সম্পাদক (জিএস) সাঈদ বিন হাবিব, যোগাযোগ ও আবাসন সম্পাদক ইসহাক ভূঁঞা, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হারেসুল ইসলাম, পাঠাগার সম্পাদক মাসুম বিল্লাহসহ অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অধ্যাপক ড. এনায়েত উল্ল্যা পাটওয়ারী বলেন, ‘ইতিহাসভিত্তিক এই বইটি চাকসুর জন্য একটি মাইলফলক হয়ে থাকবে। ইতিহাসকে নির্মোহভাবে নিরূপণ করতে তাদের এই উদ্যোগকে আমি স্বাগত জানাই।’

চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘চাকসু থেকে এ পর্যন্ত আমরা অনেকগুলো গ্রন্থ প্রকাশ করেছি। “আজাদীর ইতিবৃত্ত” গ্রন্থটি অন্য প্রকাশনাগুলোর চেয়ে কিছুটা ভিন্ন ধাঁচের। ইতিহাসের পাঠকে সবার সামনে তুলে ধরতে এটা আমাদের একটা ছোট্ট উদ্যোগ মাত্র।’

চাকসুর জিএস সাঈদ বিন হাবিব বলেন, ‘আমাদের ইতিহাস সাতচল্লিশ কিংবা একাত্তর থেকে নয়, বরং আরও আগে থেকে। “আজাদীর ইতিবৃত্ত” গ্রন্থের মাধ্যমে চাকসু সেই ইতিহাস তুলে এনেছে। মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদকসহ সংশ্লিষ্ট সবাইকে চমৎকার এই উদ্যোগের জন্য ধন্যবাদ।’

গ্রন্থটির সম্পাদক মোনায়েম শরীফ বলেন, ‘বঙ্গভঙ্গ, দেশভাগ, ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, সেনাশাসন, শাপলা-শাহবাগ, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা সংস্কার আন্দোলন এবং সর্বশেষ চব্বিশের গণবিপ্লবকে এতে চিত্রায়িত করা হয়েছে। এ ছাড়া মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৬ শহীদ এবং চব্বিশের শহীদ ফরহাদ ও হৃদয় তরুয়ার সংক্ষিপ্ত তথ্যবিবরণী সংকলন করা হয়েছে এই গ্রন্থে।’

অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীদের হাতে বইটির সৌজন্য কপি তুলে দেওয়া হয়। এর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (চবিসাস)

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চাকসুর উদ্যোগে ‘আজাদীর ইতিবৃত্ত’ গ্রন্থের মোড়ক উন্মোচন

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা