বিপ্লবী বার্তা

মূল পাতা

শিক্ষাঙ্গন

চবিতে শিবির নেতাকে নিয়ে সমালোচনা করায় মাকে নিয়ে অশ্লীল গালাগালি

গ্রাফিক্স: বিপ্লবী বার্তা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সাবেক মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মোনায়েম শরীফের কর্মকাণ্ডের সমালোচনা করে ফেসবুকে পোস্ট দেওয়ার পর নিজের মাকে নিয়ে অশ্লীল মন্তব্যের শিকার হওয়ার অভিযোগ করেছেন ইসলামি ছাত্র মজলিসের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সাকিব মাহমুদ রুমী। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ সামিউল ইসলাম সামির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। সামি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও সংগঠনটিকে সমর্থন করেন বলে জানিয়েছেন।

অভিযোগের বিষয়ে সামি দুঃখ প্রকাশ করে ফেসবুকে পোস্ট দেওয়ার কথা জানিয়েছেন। পাশাপাশি রুমীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বলে জানান তিনি। অন্যদিকে, সামি ছাত্রশিবিরের জনশক্তি নন বলে জানিয়েছেন সংগঠনটির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ খালেদ।

রুমীর অভিযোগ, ‘আল-হাইতাম ইবনে সামি’ নামের একটি ফেসবুক আইডি থেকে তাঁর পোস্টে মাকে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করা হয়। এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

গত ২৫ অক্টোবর ফেসবুকে দেওয়া এক পোস্টে চাকসুর সাবেক মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলনবিষয়ক সম্পাদক মোনায়েম শরীফের কর্মকাণ্ডের সমালোচনা করেন রুমী। পোস্টে তিনি মোনায়েমের দায়িত্ব পালনের ভূমিকা, জাতীয় দিবসগুলোতে আলোচনা সভা আয়োজন এবং বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্ন তোলেন।

রুমী তাঁর পোস্টে অভিযোগ করেন, মোনায়েম সাত বীরশ্রেষ্ঠের পরিচয় ও নামের বানান জানার ক্ষেত্রেও ভুল করেছেন। জাতীয় দিবসগুলোতে আলোচনা সভা আয়োজনের বাইরে মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন ও ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকে ধারণ করার মতো উল্লেখযোগ্য কাজ তিনি করেননি বলেও দাবি করেন রুমী।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ‘বিজয় ৭১’ স্মৃতিস্তম্ভের নামফলক দীর্ঘদিন ধরে ভাঙা থাকার বিষয়টি উল্লেখ করেন তিনি। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় এক সাংবাদিককে ব্যঙ্গাত্মক ভাষায় কটাক্ষ করার অভিযোগও তোলেন রুমী।

রুমীর অভিযোগ, এসব সমালোচনার পর ‘আল-হাইতাম ইবনে সামি’ নামের ফেসবুক আইডি থেকে তাঁকে ব্যক্তিগতভাবে আক্রমণ করার পাশাপাশি তাঁর মাকে নিয়ে অশ্লীল ভাষা ব্যবহার করা হয়।

এ বিষয়ে সামি বলেন, “আমি এই মন্তব্যের জন্য ফেসবুকে পোস্ট করে দুঃখ প্রকাশ করেছি। এমনটা আর হবে না বলে রুমীর কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছি।”

সামাজিক যোগাযোগমাধ্যমে জামায়াত-শিবিরকে সমর্থন করে বিভিন্ন সময়ে সামিকে নানা পোস্ট শেয়ার করতে দেখা গেছে। তবে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে সরাসরি যুক্ত থাকার কথা অস্বীকার করেছেন তিনি।

সামি বলেন, “আমি ছাত্রশিবিরের রাজনীতির সঙ্গে যুক্ত নই, তবে ছাত্রশিবিরকে সমর্থন করি, পছন্দ করি।”

এ বিষয়ে জানতে চাইলে ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হাবিবুল্লাহ খালেদ বলেন, “ওই ছেলে আমাদের জনশক্তি না। যে কেউ শিবিরকে সমর্থন করতে পারে। শিবিরের কর্মী না হয়েও শুধু শিবির সমর্থন করে বলে তার অন্যায়ের দায় ছাত্রশিবির নেবে না। আমরা অবশ্যই অন্যায়ের প্রতিবাদ করব। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই যে কাউকে শিবিরের জনশক্তি বলা অযৌক্তিক, উদ্দেশ্যপ্রণোদিত।”

ঘটনার পর ফেসবুকে দেওয়া আরেক পোস্টে নিজের কষ্টের কথা তুলে ধরেন রুমী। তিনি লেখেন, “আমি বেশ শক্ত মানুষ। সহজে কান্না করি না। গতকাল রাতে যতবার এটা মনে পড়ছে, আমি কান্না থামাইতে পারি নাই। আমার আম্মু আমার কাছে পৃথিবীর সবচেয়ে পবিত্র মানুষ। প্রত্যেকের কাছে তার নিজের মা-ই পবিত্র।”

তিনি আরও লেখেন, “এসব অনেক সহ্য করেছি। আর না। আমি লিগ্যাল অ্যাকশনে যাবো।”

এ বিষয়ে সাকিব মাহমুদ রুমী বলেন, “এটা প্রথমবার নয়। শিবিরকে নিয়ে কিছু বললেই ব্যক্তিগত আক্রমণ করে নানা অশ্লীল গালাগালি শুনতে হয়েছে। এসব ছাড় দেওয়া যাবে না। এ বিষয়ে আমি আইনি ব্যবস্থা নেব।”

ছাত্রশিবির চবি

আপনার মতামত লিখুন

বিপ্লবী বার্তা

বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

চবিতে শিবির নেতাকে নিয়ে সমালোচনা করায় মাকে নিয়ে অশ্লীল গালাগালি

প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

featured Image

প্রকাশক
শেখ মাহমুদ উজ্জ্বল
ভারপ্রাপ্ত সম্পাদক
কাইয়ুম তালুকদার (কানন)
উপদেষ্টা সম্পাদক
ড. জাহিদ আহমেদ চৌধুরী

কপিরাইট © ২০২৬ । বিপ্লবী বার্তা